ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

যুক্তরাষ্ট্রের প্যাটারসনে বাংলাদেশের নামে সড়ক উদ্বোধন

প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ১১:১১ পিএম

যুক্তরাষ্ট্রের প্যাটারসনে বাংলাদেশের নামে সড়ক উদ্বোধন
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বহুল নগরী হিসেবে পরিচিত নিউজার্সির প্যাটারসনে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামে একটি সড়কের যাত্রা শুরু হলো। গতকাল শনিবার সড়কটির উদ্বোধন করা হয়। নিউজার্সিতে ‘জালালাবাদ স্ট্রিট’ নামে আরেকটি সড়ক রয়েছে। এ ছাড়া নগর কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় সেখানে নির্মিত হয়েছে স্থায়ী শহীদ মিনার। এক সময় শিল্প কারখানায় এগিয়ে থাকা এ নগরীতে বাংলাদেশিদের আগমন ঘটেছে অনেক আগেই। মূলত সিলেট অঞ্চল থেকে আসা প্রবাসীরা তাদের পূর্বসূরিদের পদচিহ্ন ধরে এ নগরীতে তাদের চাঞ্চল্য শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামে সড়ক হলো প্যাটারসন নগরীতে। শনিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ওয়েন এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশ বুলেভার্ড’ ফলক লাগিয়ে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হয়। প্যাটারসনের নির্বাচিত সিটি কাউন্সিলম্যান বাংলাদেশি বংশোদ্ভূত শাহীন খালিকসহ ওই অনুষ্ঠানে নগর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সড়কটির উদ্বোধনের আগে শাহিন খালিকের নেতৃত্বে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, নিউজার্সির অ্যাসেম্বলী উইমেন শাভোন্দা সাম্পটার, প্যাসিস কাউন্টির শরিফ রিচার্ড ব্রেডনেক বক্তব্য রাখেন। এরপর র‌্যালি বের করা হয়। ব্যানার হাতে ঢাক-ঢোল পিটিয়ে প্রবাসী বাংলাদেশিরা র‌্যালিতে অংশ নেন। বাংলাদেশ বুলেভার্ড’ ওয়ের(রাস্তা) নামকরণের প্রধান উদ্যোক্তা শাহিন খালিক জানান, চলতি বছরের ২৬ মার্চ প্যাটারসন সিটি হলে তার প্রস্তাবনায় স্থানীয় ‘ইউনিয়ন এভিনিউয়ের একাংশের নামকরণ বাংলাদেশের নামে ‘বাংলাদেশ বুলেভার্ড’ সড়ক প্রবর্তনের প্রস্তাবটি বিল আকারে পাস হয়। ‘বাংলাদেশ বুলেবার্ড’ ওয়ের উদ্বোধনের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে শাহীন খালিক বলেন, নিউজার্সির প্যাটারসনে স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার সরবরাহের ব্যবস্থা এবং ইসলাম শিক্ষা ক্লাসের ব্যবস্থা করাসহ স্থানীয় বাংলাদেশী কমিউনিটির কল্যাণে নেয়া তার নানা উদ্যোগের কথাও তুলে ধরেন। উদ্বোধন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী ছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন এবং বাউল শিল্পী কালা মিয়াসহ আরও অনেকেই অংশ নেন।