ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সেই ঈদ,আজও খুঁজি

প্রকাশিত: ১৬ জুন ২০১৮, ১২:০৫ এএম

সেই ঈদ,আজও খুঁজি
আমাদের শৈশবের রমজান মাস আসতো শীতকালে। রমজান মাসের প্রায় অর্ধেকাংশ জুড়ে ছিল আমাদের ঈদ আয়োজন।ঈদ আসছে, সেই আগমনী বার্তায় আমরা আনন্দে আত্মহারা থাকতাম। ঈদকে ঘিরে ছিল নানা আয়োজন।যেহেতু  শীতকালে ঈদ, তাই ঈদের দিন ভোরবেলা গোসল করে খড়ে আগুন জ্বেলে শীত পোহাতাম।এমন নয় যে, শীতের কাপড় ছিলনা। কিন্তু তবুও, ঈদের দিন ভোরবেলা গোসলের পরে যেন খড়ে আগুন জ্বেলে, আগুন না পোহালে ঈদের আনন্দ পূর্ণতাই পেতনা। তাই ঈদের অনেকদিন আগে থেকেই আমরা মাঠে খড় সংগ্রহে নেমে পড়তাম। বিকালে খেলা শেষে এক আঁটি খড় প্রতিদিন সাথে নিয়েই ফিরে আসতাম। কার থেকে কার খড়ের স্তূপ উচ্চতর হবে, সে নিয়ে ছিল এক মধুর প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া সেই শৈশবে আমাদের শুধু 'বিটিভি' নামক একটি মাত্র চ্যানেল ছিল। বিটিভি'তে ঈদ উপলক্ষে সাতদিনের বিশেষ অনুষ্ঠান হতো। এই সাতদিন কী  কী অনুষ্ঠান আছে? কখন দেখানো হবে? -সব খাতায় লিখে রাখতাম; যাতে মিস হয়ে না যায়। তখন বৈদ্যুতিক সমস্যা ছিল প্রকট।বৈদ্যুতিক কারণে বা অন্যকোন কারণে যদি কোন অনুষ্ঠান মিস হয়ে যেত, তাতে  কি যে হাহাকার! ‘ঈদের পরে, আমরা কোথায় বেড়াতে যাব’- সেই তর্কে বন্ধুদের সাথে হারিয়ে যেত রমজান মাসের প্রায় সবকটি রাত। তর্কে তর্কে কখনো হাতাহাতি থেকে ইট-পাটকেল ছোড়া পর্যন্ত হয়ে যেত।তবুও তর্ক শেষ হতো না। আলোচনা ও কর্মপরিকল্পনা-ও শেষ হতো না। অথবা আমরাই শেষ হতে দিতে চাইতাম না মনের অজান্তে।কেন চাইব ?এর চাইতে মধুর তর্ক বা আলোচনা অথবা ঝগড়া পৃথিবীতে কি দ্বিতীয়টি হয় ভালোবাসার মায়াজালে মাখা ? খ. আমাদের শৈশবে মারবেল খেলা ছিল, ফুটবল খেলা ছিল।আমাদের শৈশব জুড়ে আছে বাড়ির উঠানে টেস্ট ম্যাচ। আমাদের শৈশবে, আমরা বাড়ির উঠানকেই বানিয়েছি  সারজা অথবা ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম। কি টানটান উত্তেজনাময় ছিল সেই সব ম্যাচ।বল ধরার জন্য প্রাণপণ ড্রাইভ। লারা, শচিন, আফ্রিদি, জন্ডিরুডস হয়ে উঠতাম একেকজন। ঈদের দিন যত ঘনিয়ে আসে, উত্তেজনা এবং আনন্দের মাত্রা বাড়তেই থাকে।উত্তেজনা, আনন্দের ছুটে আমার ঘটাতাম নানান কর্মকাণ্ড। সমস্ত গ্রাম যখন তারাবির নামাজ আদায়ে মগ্ন, তখন বিভিন্ন বাড়ির গাছ থেকে ডাব, জাম্বুরা চুরি হয়ে যেত আমাদের হাতে ।চুরির সেই মাস্টার প্লান ‘সাকসেস‘ হলে আমাদের  সে সময়ের আনন্দগুলো  বলে বুঝানো যাবেনা। বাবার হাত ধরে ধুরুধুরু বুকে,কৌতুহলী চোখে ঈদের নতুন কাপড় কিনতে যাবার এক উন্মাদনা ছিল। নির্মল আনন্দ ছিল।কাপড় যেন কেউ দেখতে না পারে তাই কাপড় লুকিয়ে রাখা হতো সতর্কতায়,কড়া নিরাপত্তায়। এখনো কি ঈদের আনন্দ বাড়িয়ে নিতে কাপড় নিয়ে লোকচুরি খেলা হয়? গ. ঈদের চাঁদ দেখা নিয়েও আমাদের কৌতূহলের সীমা ছিলনা।ঈদের দুদিন আগ থেকেই, প্রতি সন্ধ্যায় আকাশের দিকে চেয়ে থাকতাম। যদি চাঁদ  আজ উঠে যায়! এমনও হয়েছে যে, কোন কোন ঈদে চাঁদ  ওঠেনি। আমরা নিরাশ হয়েছি।এখনো কি আমরা আকাশে ঈদের চাঁদ খুঁজি? অথবা চাঁদ না দেখলে নিরাশ হই? শৈশবের একটি সময় আমরা মেহেদি  গাছের পাতা পিষে হাতে মেখেছি।তখন মেহেদী গাছ খুব বেশি ছিলনা।তাই পাতাও প্রচুর পাওয়া যেতনা। তবুও, যা পাওয়া যেত, সবাই ভাগ করেই মেখেছি।তখন মন খারাপ হতো, পাতা ভাগ করতে।কিন্তু এখন বুঝি সেই ভাগাভাগিতেই লুকিয়ে ছিল ঈদের আনন্দ।সেই অপূর্ণতাতেই ছিল ঈদ আনন্দের পূর্ণতা।এখনও কি পাতা, রং কিংবা ঈদের আনন্দ ভাগাভাগি হয়? অনেক প্রতীক্ষার পরে আমাদের ঈদ আসতো।ভোরের আলোর সাথে-সাথে আমরাও জেগে উঠতাম।কে কার আগে পুকুরের জলে লাফ দিতে পারে, সেই প্রতিযোগিতায় নেমে একবার  আমাদের এক বন্ধু  আরেক বন্ধুর  মাথা ফাটিয়ে দিয়েছিল।রক্ত ঝরেছিল, তবু আনন্দ থামেনি। লাফ দেয়া থামেনি।কোন অভিযোগ কেউ করেনি।বরং সখানুভুতিতে মনে রেখে আছে এখন পর্যন্ত। এখনোও কি জল ডুব দেবার সেই প্রতিযোগিতায় ছেলেরা নামে?এখনো কি খড়েরআগুন কত উঁচুতে তুলা যায় সেই প্রতিযোগিতা হয়? নাকি,  যান্ত্রিকতার  এই যুগের স্রোতে হারিয়ে গেছে আমাদের সেই খুশির নির্মল আনন্দ আয়োজনগুলো। এখনো ঈদ আসে।আগের সেই ঈদ কেন আসেনা? মনে হয়, জীবন এমনই, যা হারিয়ে যায়; তা আর ফিরে আসেনা? হয়তো বা এটাই জীবনের ধর্ম। জীবনের প্রধানতম আকর্ষণ-ও। . যত-ই বড় হয়েছি, ততো-ই ঈদের আনন্দ থেকে দূরে সরে গেছি।এখন, প্রবাসের  এই যাযাবর জীবনে চাইলেই সবকিছু পাওয়া যায়।যা ইচ্ছা কেনা, অফুরন্ত মেহেদির রং পাওয়া যায়। শীত নিবারণের জন্য খড়ের প্রয়োজন হয়না। কারণ এখন শাওয়ার লাইন দিয়ে গরম-ঠাণ্ডা দুইপ্রকার  জল আসে, একই সময়ে,চাইলেই। ।তবুও কি যেন নেই! আছে শুধু- কি সবের হাহাকার। কি সবের শূণ্যতা। কি সবের না পাওয়ার বেদনা। এখন ঈদ এলেই, ইচ্ছে করে, ভোরের আলোর সাথে সাথে চঞ্চল বা ডানপিঠে ছেলেদের দলে মিশে গিয়ে পুকুরের জলে লাফ দিতে। রাতের আধারে ডাব চুরি করতে। ইচ্ছে হয়, বাবার হাত ধরে আবার ঈদের কাপড় কিনতে যাই।বাবাও কী  এই ইচ্ছাগুলো  পূরণের জন্য  অপেক্ষায় আছেন? মনে আছে তাঁর? আমেরিকার যান্ত্রিককতার জীবনে ইদানীং খুব নস্টালজিক হয়ে যাই।নস্টালজিক এই সব স্মৃতিদের পেছনে বা পুরনো দিনের স্মৃতির এ্যালবামে জমারেখে  ঈদ কিন্তু  সময়ের আপন নিয়মে, সমান গতিতে আমাদের জীবনে আসে।শুধু আমাদের শিশুবেলার সেই ঈদ আসে না। আমার সেইসব সুখানুভূতির অমৃতদিনগুলো আর আসেনা। হারিয়ে  যাওয়া সেইসব ঈদ আসেনা। তবুও তো ঈদ এসেছে।দেশে-বিদেশে। একই সময়ে, রবিন্দ্রনাথের রেলগাড়ি কবিতার  পক্তিগুলো মনে পড়ছে- ‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।’ সবাইকে  ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। লেখক: স্যোসাল একটিভিস্ট,সংগঠক। নিউ ইয়র্ক। ১৫ জুন ২০১৮ সাল