ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

নেপাল-চীনেও ডেঙ্গু : বিভিন্ন দেশ ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৬ পিএম

নেপাল-চীনেও ডেঙ্গু : বিভিন্ন দেশ ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র
মশাবাহিত রোগ ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং জিকার পর এখন শহরে জীবনে নতুন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে ডেঙ্গু। গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোতে এটি প্রকট আকার ধারণ করেছে। বেশ কিছু দেশে এর প্রকোপ এতটাই বেড়েছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু প্রাণহানির ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সম্প্রতি বিভিন্ন দেশে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। বিশেষ করে এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, আফ্রিকাসহ যেসব স্থানে ডেঙ্গুর প্রকোপ বেশি সেসব স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। ডেঙ্গুর সাধারণ লক্ষণ জ্বর, শরীরে ব্যথা এবং গায়ে ছোট ছোট ফুসকুড়ি ওঠা। তবে অনেক ক্ষেত্রেই কিছু মারাত্মক সমস্যাও দেখা দেয়। বিশেষ করে অনেক রোগীর ক্ষেত্রেই শরীরে রক্তপাত, বিশেষ করে মস্তিষ্কে রক্তক্ষরণের মতো ঘটনাও ঘটে থাকে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভাইরাস বহনকারী মশার হাত থেকে বাঁচা। কিন্তু এটা এত ছোট একটা প্রাণী যে অনেক সময় দেখাও যায় না। ফলে খুব সহজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ছে মানুষ। সিডিসি সতর্ক করে বলেছে, যেসব দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি সেখানে ভ্রমণের সময় ইপিএ নিবন্ধিত পোকা তাড়ানোর ওষুধ, অর্থাৎ মশার হাত থেকে বাঁচাবে এমন ওষুধ, বাইরে বের হওয়ার সময় লম্বা হাতাওয়ালা শার্ট এবং লম্বা প্যান্ট, ঘুমানোর সময় শীতাতপ নিয়ন্ত্রন্তিত কক্ষে ঘুমানো, জানালার পর্দা টেনে অথবা মশারি টানিয়ে ঘুমানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু ডেঙ্গুর জন্য এখনও নির্দিষ্ট কোনো টীকা আবিষ্কৃত হয়নি তাই প্রতিরোধের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে। এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। বেসরকারি হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ৯৮৩ জন। একই সময়ে ছাড়পত্র পাওয়া রোগীর মোট সংখ্যা ৭৪ হাজার ৭১৪ জন। তবে আগামী কয়েক মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ এ সময়ে এডিস মশার প্রজননের জন্য আবহাওয়া অনুকূলে থাকতে পারে। অপরদিকে পূর্ব চীনে ছয় শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে নেপাল। তারা স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডেঙ্গুর প্রকোপ কমাতে বড় আকারে জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করছে। নেপালের মহামারি ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক প্রকাশ সাহা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেন ডেঙ্গুর ভাইরাস বহনকারী মশার প্রজনন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।