ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

ওল্ডহ্যামে বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:২১ পিএম

ওল্ডহ্যামে বৈশাখী মেলা অনুষ্ঠিত
বর্ণিল সাজে আনন্দ,  হৈ হুল্লোড়, আড্ডা, কবিতা, গান, পুঁতি পাঠ, নৃত্য, কৌতুক, নাটক, দর্শকের মুহু মুহু করতালি আর উচ্ছ্বাসের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ওল্ডহ্যামে  অনুষ্ঠিত হয়ে গেলো বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা।ইন্সপায়ার মাইন্ড ও কালচারাল ফোরাম ইউ,কে'র আয়োজনে গত ১৪ ই এপ্রিল রবিবার ওল্ডহ্যামের এ  উৎসব স্হানীয় ইস্টার্ন প্যাভেলিয়ান ওয়েডিং হলে  অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বাঙালীয়ানা সাজে হাজার হাজার মানুষের ঢল নামে এ মেলায়। মেলায় নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত  উপস্থিতি  ও নারী উদ্যোগতাদের বিভিন্ন ধরনের স্টল নিয়ে অংশগ্রহণ ছিলো  উল্লেখযোগ্য। সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক মুকিত চৌধুরী সিতু ও আবিদুল ইসলাম আরজুর সাবলীল ও রসময় সঞ্চালনায় মেলায় সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী পরশ মনি, নুরজাহান শিল্পী, আহাদ উল্লাহ শাহ সহ অনেক স্হানীয়  শিল্পীবৃন্দ। শিল্পীদের মনকাড়া সুর আর  ছন্দের তালে তালে  দর্শকের করতালি ও উচ্ছ্বাস মেলাকে উৎসব মুখর করে তুলে। মেলায়  রকমারি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, পান্তা ইলিশ,চানাচুর, চটপটি,  পিঁয়াজু,নকশী পিঠা, রকমারী পোশাক, বাহারী পান সহ বিভিন্ন হস্তশিল্প ও নকশীকাঁথা ইত্যাদি দেখে মনে হয়েছে যেন একই ছাদের নীচে একটুকরো বাংলাদেশ। মেলার প্রধান আকর্ষণ ছিলো ম্যানচেস্টারের আড্ডা নাট্যদলের পরিবেশনায় মঞ্চ নাটক। এছাড়াও কবিতা আবৃত্তিও পুঁতি পাঠ ও গান পরিবেশন করেন নুরুল ইসলাম সোহাগ,জয়নুল ইসলাম জয়, জিল্লুর রহমান, রিপন মিয়া প্রমুখ। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  ওল্ডহ্যাম ব্যারা কাউন্সিলের মেয়র জাভেদ ইকবাল,   অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ইন্সপায়ার মাইন্ডের  আকিকুর রহমান রাজন,সাংবাদিক ও সমাজকর্মী সালেহ উদ্দিন তালুকদার সুমন,  কালচারাল ফোরামের সভাপতি মতিউর রহমান চৌধুরী, কাউন্সিলার প্রার্থী ইরফাত শাহজাহান, কাউন্সিলর মনতাজ আলী আজাদ, সমাজ সেবক ও কাউন্সিলার প্রার্থী কুতুবউদ্দিন, মুজাহিদ খান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল জব্বার, কাউন্সিলার মোহন আলী, মিডিয়া ব্যক্তিত্ব সাজ্জাদ আজিজ মালিক, নেবজার সাধারন সম্পাদক সাদী চৌধুরী,কাউন্সিলার প্রার্থী রুজি সোরজান, এ জে সাম,  লালা মিয়া, জাওয়াদ ইকবাল মজুমদার, নাজমা ইয়াসমিন, কামাল রব, মদরিছ আলী, শামীম আহমদ মসিউর রহমান মুসা, মিজানুর রহমান, জামান আহমদ, সাদিকুর রহমান,, লিয়াকত মিয়া, সিউল চৌধুরী , আক্তার হুসেন, নানু  মিয়া সহ অনেক গুন্যমান্য কমিউনিটি নেতৃবৃন্দ। আয়োজকরা মেলায় আগত বিপুল সংখ্যক দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন 'নতুন বছরকে সবাই মিলে স্বাগত জানানো ও এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম কে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে  শেকড় এর সন্ধান দেওয়ার উদ্দেশ্যে ই  আমাদের এই আয়োজন।' এতে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহায়তা করেছেন, স্পন্সর করেছেন, স্টল দিয়েছেন সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানান। মেলার মিডিয়া পার্টনার ছিলো বিটিভি ইউ, কে অনলাইন চ্যানেল।।