ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র

জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে 'এনআরবি ডে' পালন

প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে 'এনআরবি ডে' পালন
পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের (জেপিকেপি) উদ্যোগে 'এনআরবি ডে' পালন করা হয়ছেে গত ১৮ মার্চ।বর্ণাড্য এ অনুস্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনেস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। মৌলানা আনিসুর রহমানের কোরান তেলাওয়াতের মধ্যি দিয়ে অনুস্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী মায়েন উদিদন আনসার, টিভি প্রেজেন্টার ফারহান মাসুদ এবং সাইদা চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি আশিকুর রহমান জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এনআরবি ডে ঘোষনা করা, ডিজিটাল আইডি কার্ড বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে দেয়া এবং যেসব প্রবাসী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের প্রতি বাংলাদেশ সরকারের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করাসহ তিনটি দাবি বাংলাদেশ সরকারের কাছে তিনি উত্তাপন করেন। এনআরবি ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রেজেন্টেশন করেন ড. সানাওয়ার চেীধুরি ও ফাজলি বিবি। অনুষ্ঠানের প্রধান অতিথি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর বক্তব্যে বলেন যে, তিনি বাংলাদেশ সরকারের যথোপযুক্ত মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে জেপিকেপি ইউকে‘র তিনটি দাবী বাস্তবায়ন করার প্রচেষ্ঠা চালাবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাগীর বখত ফারুক, চ্যানেল এস এ চেয়ারম্যান ও জেপিকেপি‘র এডভাইজার আহমেদুস সামাদ চেীধুরী জেপি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াস মিয়া, চেয়ার অব মোল ভিল ডিস্ট্রিক্ট কাউন্সিল কাউন্সিলর রাজ হক, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। জেপিকেপি বাংলাদেশী কমিনিউটির তিনজন বিশিষ্ট নাগরিককে লাইফটাইম এচীভমেন্ট রেকগনিশন এওয়ার্ড প্রদান করে।বাংলাদেশ এবং ব্রিটেনেরবাংলাদেশি কমিউনিটিতে তাদের গুরুত্বপূর্ন অবদানের জন্য কমিউনিটির সম্মানীত প্রবীণ ব্যক্তিত্ব হাফিজ মজির উদ্দিন, আলহাজ¦ জিল্লুল হক এবং নুরুল ইসলামকে এ এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্টানে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ম্যানেজিং ডাইরেক্টর হাফিজ আলম বখস, ইপিবিএর চেয়ার শাহানুর খান, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ার মুহিবুর রহমান মুহিব, খেলাফত মজলিস ইউরোপের কো-অর্ডিনেটর আব্দুল কাদের সালেহ, কমিউনিটি একটিভিষ্ট ও ক্যামপেইনার আবু তাহের চেীধুরি, ক্যামপেইনার ও কমিউিনিটি একটিভিষ্ট রহিমা আহমেদ, ইউরোক্রসের ডাইরেক্টর ও কমিউনিটি লিডার মি: লেইস, লন্ডন জিএলএ মিম্বার উনমেস দেসাই, কাউন্সিলর মুজিবুর রহমান, ডেপুটি স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমেদ,  বাংলাদেশ সেন্টারের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ফ্রিডোম ফাইটার, কমিউনিটি একটিভিষ্ট ও জেনারেল সেক্রেটারী অব ব্রিকলেন ট্রাষ্ট'র সাধারন সম্পাদক উসমান গনি, প্রেসিডেন্ট অব গোলাপগন্জ উপজিলা এডুকেশন ট্রাষ্ট ইউকে আলতাফ হোসেন (বাইস), কাউন্সিলার ফারুক চোধুরি (বার্কি এন্ড ড্যাগেনহাম), কেবিনেট মেম্বার কাউন্সিলার ফিরুজ গনি (বার্কিং এন্ড ড্যাগেনহাম), জেনারেল সেক্রেটারী অব বিয়ানিবাজার উপজিলা প্রগতি এডুকেশন ট্রাষ্ট মোহাম্মেদ শামিম আহমেদ এবং প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিগন। সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন  আব্দুল বারী, কাউন্সিলর ফয়জুর রহমান, মানিকুর রহমান গনি, শাহ মুনিম, কাউন্সিলর আয়সা চেীধুরি, আব্দুল হালিম চেীধুরি, জাকির হোসেন, দিনা হোসেন, জয়নাল খান, ফয়সাল আলম, মারফত মিয়া, সুহেল আহমেদ, এডভোকেট নিল মনি সিং, জামাল উদ্দিন এবং মুজাম্মিল আলী প্রমুখ। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন সিনিওর ভাইস প্রেসিডেন্ট জাহাংগির খান।