ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ এএম

আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার  শোক প্রকাশ

হযরত ফুলতলি সাহেব কিবলাহ (রহ.)-এর প্রিয় ভাজন মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লাতিফিয়া-এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে-এর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক কমিউনিটি নেতা আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১:০০ টায় (বাংলাদেশ সময়) সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের জানাজার নামাজ আজ ১৫ ফেব্রুয়ারি, বাদ এশা, রাত :০০টায়, সোবহানিঘাট হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

শোক প্রকাশ দোয়া কামনা

দারুল হাদিস লাতিফিয়া (লন্ডন), আনজুমানে আল ইসলাহ ইউকে, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে আল ইসলাহ ইউথ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করিআল্লাহ পাক যেন মরহুম আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর সকল গুনাহ মাফ করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারবর্গকে এই শোক সহ্য করার তাওফিক সবরে জামিল দান করেন। আমিন।