ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আমিরাত থেকে বিমানের ফ্লাইট চালু হচ্ছে ৬ জুলাই

প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০৮:৪১ পিএম

আমিরাত থেকে বিমানের ফ্লাইট চালু হচ্ছে ৬ জুলাই
করোনা পেনডামিকের কারণে বন্ধ ছিল বিশ্বের আন্তর্জাতিক প্রায় সব আকাশপথ। যদিও চলেছে বাণিজ্যিক ও কার্গো বিমান। স্বাভাবিক কারণেই বাংলাদেশও এর আওতাভূক্ত ছিল। আকাশে উড়েনি বাংলাদেশ এর পতাকাবাহি বাংলাদেশ বিমানও। তবে দীর্ঘ তিনমাস পর মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য এসেছে আনন্দ সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বানিজ্যিক শহর দুবাই রোডে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে। ১ জুলাই বুধবার বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানিয়েছেন, আগামী ৬ জুলাই সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও আবুধাবিতে তাদের বাণিজ্যিক ফ্লাইট আবারও চালু হতে যাচ্ছে। প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। করোনা পেনডামিক এর পূর্বে এই দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল। বিশ্বব্যাপী কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বিধিবদ্ধ নিয়ম মেনেই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ রাখে। প্রসঙ্গত বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর আগে গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়।এবং ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়। বাংলাদেশ বিমানের আরব আমিরাতের ফ্লাইট চালু হওয়াতে দেশটির লক্ষ লক্ষ বাংলাদেশী প্রবাসী আনন্দ প্রকাশ করছেন। আমিরাতে ফেরার সুযোগ সৃষ্টি করায় দেশে আটকা পড়া প্রবাসীরাও দেখছেন আশার আলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের ৬ জুলাই ফ্লাইট চালুতে প্রবাসীরা কতৃপক্ষেকে ধন্যবাদ জানিয়েছেন।