ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

স্বাভাবিক রূপে ফিরতে যাচ্ছে দুবাই

প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৯:৫২ পিএম

স্বাভাবিক রূপে ফিরতে যাচ্ছে দুবাই
পর্যটন নগরী দুবাই আবারো বিশ্বকে স্বাগত জানাচ্ছে। বিশ্বব্যাপী করানো মহামারী কাটিয়ে উঠে বিশ্বের সাথে সংযুক্ত হতে আরব আমিরাতের জাতীয় আকাশ পরিবহন গুলো আবারও পাখা মেলতে যাচ্ছে। আরব আমিরাতের বাসিন্দা ও নাগরিকদের সহজতর ভ্রমণের জন্য ৪০টির ও বেশি গন্তব্যস্থলে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে । নিরাপত্তা নিশ্চিত করার জন্য,বিমানবন্দরে ভ্রমণকারী, তাদের পরিবার, ফ্লাইট ও স্থলকর্মীদের পিসিআর পরীক্ষা করা নতুন ভ্রমণ নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হয় । ৭ই জুলাই থেকে আশ্চর্য শহর দুবাইকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে বলে রবিবার সন্ধ্যায় ঘোষণা দেয়া হয়েছে । সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক মহামান্য শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নির্দেশে এসব সিদ্বান্ত গ্রহণ করা হয় । আরব আমিরাতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা ,গত দুই সপ্তাহ ধরে নতুন করোনা রোগীর সংখ্যা আনুপাতিক হারে নিচে নেমে আসা,সুস্থ ব্যক্তির সংখ্যা আশাতীত বৃদ্ধি পাওয়াতে এই সাহসী পদক্ষেপ গ্রহণ করে সংযুক্ত আরব আমিরাত । সরকারের বিভিন্ন বিভাগের সক্রিয়তা ও প্রতিরোধ ব্যবস্থা এবং জনগণের দায়িত্বশীল আচরণের কারণে জুন মাসের মধ্যভাগ থেকে নতুন সংক্রমনের সংখ্যার চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা অধিকতর বৃদ্ধি পেয়েছে । চলতি বছরের শুরুর দিকে সমগ্র বিশ্ব যখন মহামারী করোনার প্রাদুর্ভাবে জর্জরিত, দুবাই তখনও সম্মুখ যুদ্ধের প্রথম সারির যোদ্ধা । যা প্রথম শহর গুলোর মধ্যে একটি যেখানে ২৪ ঘন্টা ডিসইনফেকশন প্রোগ্রাম চালু করে । জনগণকে জীবনের স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়া পুনরায় ফেরত আনতে আরব আমিরাত এখন নেতৃস্থানীয় দেশের মধ্যে একটি । চলতি মাসের শুরুর দিকে শেখ মোহাম্মদ বিন মাখতুম এর পক্ষ থেকে কৌশলগত এই সিদ্ধান্ত আসে । আরব আমিরাতের ফেরত আসা অধিবাসীদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র নিতে হবে,যেটি একটি খুব সহজ প্রক্রিয়া যা বিমান ডিরেক্টরির সাথে সম্পর্কযুক্ত । এক্ষেত্রে করোনা উপসর্গ পাওয়া ব্যক্তিদেরকে ১৪দিনের কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হবে । দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং এমিরেটস এয়ারলাইন এন্ড গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এর ফ্লাইদুবাই এর চেয়ারম্যান শেখ আহমদ বিন সাঈদ আল মাখতুম বলেন.এই সিদ্ধান্ত অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ ভ্রমণ এবং পর্যটন খাতকে আরো উন্নত করবে ।