ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

শেষ ম্যাচে জয় দেখতে চান ভক্তরা

প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৭:৫৯ পিএম

শেষ ম্যাচে জয় দেখতে চান ভক্তরা
মঙ্গলবার শেষ সময় পর্যন্তও ব্রিটেনের বাংলাদেশি সমর্থকরা হতাশায় ভেঙে পড়েননি। মাত্র আর কয়েকটা রান, তারপরই এজবাস্টনের আকাশ ‘বাংলাদেশ’ স্লোগানে উচ্চকিত হয়ে উঠবে, এই ছিল তাদের ধারণা। কিন্তু শেষ উইকেটের পতনে দীর্ঘশ্বাস ছাড়েন হাজার হাজার সমর্থক। আবেগী মানুষগুলোর কারো কারো চোখের কোনায় জমেছে নোনাজলও। স্বপ্নভঙের বেদনায় বাংলাদেশি সমর্থকরা কাতর হয়েছেন ঠিকই, কিন্তু টাইগারদের লড়াইকে শ্রদ্ধার দৃষ্টিতেই দেখেছেন ব্রিটেনের বাংলাদেশি সমর্থকরা। তামিম ইকবালের ক্যাচ মিস এবং স্বল্প রানে আউট হওয়া নিয়ে আলোচনার মাঝেই অনেকে বলেছেন সাকিবের আরো বেশি রান নিয়ে খেলায় আরও তেজি হওয়া দরকার ছিল। একাই ভারতের পাঁচটা উইকেট হাতিয়ে নেয়ায় মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেউ কেউ। অর্থাৎ টাইগারদের সর্বোচ্চ দেয়ার ব্যাপারে কোনোই সন্দেহ কারো কাছ থেকেই উচ্চারিত হয়নি। ভারত-বাংলাদেশ ম্যাচকে একটা খেলা হিসেবেই নিচ্ছেন সমর্থকরা। যদিও আশাভঙ্গের বেদনায় ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে টাইগার ভক্তদের। ৩৫ হাজার আসনের এজবাস্টন স্টেডিয়ামটিতে তিল ধারণের জায়গা ছিল না সেদিন। অথচ বাংলাদেশি সমর্থকদের সংখ্যা অন্যান্য ম্যাচের মতো ছিল না। ইচ্ছে থাকা সত্ত্বেও ৫ হাজারের বেশি বাংলাদেশি সমর্থক সেদিন উপস্থিত হতে পারেননি। বাংলাদেশের অন্যান্য ম্যাচে দেখা গেছে, বাংলাদেশি সমর্থকদের সংখ্যাই থাকত বেশি। শুধুই লাল-সবুজে সয়লাব থাকত গ্যালারি। কিন্তু কৌশলী ভারতীয়রা কয়েক মাস আগেই এ ম্যাচের স্বল্প মূল্যের (ব্রোঞ্জ) টিকেটগুলো কিনে নিয়েছিল। ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটা দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকেই। সেমিফাইনালে ওঠার স্বপ্নটার সমাধি হওয়ার পরই সমর্থকরা যেন হারিয়ে ফেলেছেন এ আগ্রহ। টাইগাররাও এখন খেলবে, হয়তো খেলার জন্যই। কারণ এ ম্যাচ বিশ্বকাপে বাংলাদেশের জন্য আর কোনো ব্যবধান তৈরি করবে না। নতুন কোনো সম্ভাবনা না আনলেও পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে তাদের সেমির সাধটা মিশে যাবে। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। সে জন্য পাকিস্তান মরণপণ করেই মাঠে নামবে, তারা শেষটুকু দিয়েই খেলার চেষ্টা করবে। বাংলাদেশি সমর্থকরাও চাইছেন, শুক্রবারের খেলায়ও টাইগাররা যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই খেলে। ভারত বধের প্রত্যয়ে টাইগাররা যেমন মাঠে নেমেছিল, ঠিক তেমনি যেন পাকিস্তানকে পরাজিত করার দৃঢ় সংকল্প থাকে অটুট। অন্তত আরেকটা বিজয় নিয়ে দেশমুখী হবে টাইগাররা এই প্রত্যাশা এখন ভক্তদের।