ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার

প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৪:৪৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার
স্পেনে বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করেছে।গতকাল ২৮ মে সোমবার বার্সেলোনা শহরে অভিজাত হোটেল সুনটেল আকুয়ারেয়ারের হলরুমে বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির সম্মানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।বাংলাদেশী কমিউনিটির বাইরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তান ও ভারতীয় কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশী কনস্যুলেট অফিসের মাননীয় কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিঅল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস্, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস, বার্সেলোনার সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র্য ও আন্তঃসংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়, কাতালান বামপন্থী দলের নেতা ও কাতালান পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ আরো উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। ইফতারপূর্ব অনুষ্ঠানের বক্তব্যপর্বে উপস্থিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বক্তব্যে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বর্ণাঢ্য ও বিশাল আয়োজনের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য ও কার্যনির্বাহী পরিষদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বাংলাদেশী কমিউনিটির সাথে কাতালানদের এই আনুষ্ঠানিক যোগসূত্রকে একটি পারস্পরিক সহযোগিতা ও সম্পৃতির বন্ধন হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের পর ইফতারের জন্য মাগরিবের আজান পরিবেশন করা হয় এবং উপস্থিত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যময় ইফতারি ও খাবার পরিবেশন করা হয়। ইফতারের পরে বিদেশী অতিথিবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের ঐতিহ্যময় খাবারের স্বাদ ও হলরুমে বাংলাদেশের দেশীয় ঐতিহ্যময় পোষাক পরিচ্ছেদে শিশু মহিলাদের উপস্থিতিকে বর্ণময় সংস্কৃতির মিলনমেলা হিসেবে আখ্যা দেন। অনুষ্ঠানশেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।