ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

স্বাধীনতা দিবস উপলক্ষে সান্তা কোলমা বাংলাদেশি কমিউনিটির পিঠা উৎসব

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ০৪:৩৭ এএম

স্বাধীনতা দিবস উপলক্ষে সান্তা কোলমা বাংলাদেশি কমিউনিটির পিঠা উৎসব
মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পিঠা উৎসব এর আয়োজন করেছে স্পেনের কাতালোনীয়া রাজ্যের ছোট শহরের সান্তা কোলমা বাংলাদেশী কমিউনিটি। রবিবার (২৮ শে মার্চ) দুপুর ১২টায় বার্সেলোনার সান্তা কোলমায় কানজাম পার্কে বাঙালী ঐতিহ্যের এই পিঠা উৎসবকে ঘিরে বাংলাদেশী কমিউনিটির নারী ,পুরুষ ও শিশুদের এক মিলন মেলায় পরিণত হয়। উৎসবে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়।প্রদর্শিত পিঠার স্বাদ ও মান যাচাই করে বিচারকরা বিজয়ী ঘোষনা করেন এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা স্কুল বার্সেলোনার উপদেষ্টা এম নজরুল ইসলাম,কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরী, শফিকুর রহমান, বাবলা চৌধুরী, মুহিবুল হাসান কয়েস, সুহেল গাজী, বেলাল উদ্দিন ও বাংলা স্কুল সভাপতি আওয়াল ইসলাম সহ সান্তা কোলমা বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে আগত অতিথিদের নানা স্বাদ ও পদের পিঠা আপ্যায়ন করা হয়।এসময় অতিথিবৃন্দ আয়োজকদের ও প্রতিযোগীদের বাঙ্গালী ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দেবার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় শিশুদের বয়সভিত্তিক বিভিন্ন ধরনের চিত্রাংকন ও খেলাধুলা প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মহিলা সংগঠনের নেতৃবৃন্দ। পিঠা উৎসবের আয়োজক সান্তা কোলমা বাংলাদেশি কমিউনিটি নেতা নাজমু আলম শফিক,শফিকুল ইসলাম স্বপন,মো.মোশাররফ হোসেন ব্যাপারী,মোকলেসুর রহমান নাসিম,মো.নিরু,মো.মোশাররফ হোসেন ও কাজী আমির হোসেন আমু সকলের অংশগ্রহনে একটি প্রাণোচ্ছল উৎসব করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান । আগামীতে বাংলাদেশের ঐতিহ্য , কৃষ্টি, সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দিতে ধারাবাহিক কাজের প্রত্যয়ও ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। [youtube]P0k1q5TZM9w[/youtube]