ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ

স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে দূতাবাস

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৬:১১ পিএম

স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে দূতাবাস
বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ১৯ ও ২০ ডিসেম্বর শনিবার ও রবিবার বার্সেলোনা শহরের একটি হলরুমে প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস। স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায়  দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে  দূতাবাস টীম দু-দিনের সেবা দিতে বার্সেলোনা আসেন প্রশাসনিক কর্মকর্তা(হিসাব)মো.জাহাঙ্গীর আলম,মো.সাইফুল ইসলাম,ব্যক্তিগত কর্মকর্তা এএসএম রেজাশাহ পাহলভী,অফিস সহকারী মো.শফিক ইসলাম,কম্পিউটার অপারেটর অর্ণব হোসেন। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল তিনশত বিশ জন প্রবাসীদের মধ্যে এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ,দুইশত চল্লিশ জন প্রবাসীর পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৪০জন স্প্যানিশ পাসপোর্টদারী প্রবাসীর নো-ভিসা আবেদন গ্রহণ।এছাড়াও শতাধিক প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং একশত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ ইত্যাদি। করোনা মহামারী সময়ে দূতাবাস তাদের আন্তরিক সেবা কার্যক্রম নিয়িমিত চালিয়ে যাওয়াতে, স্পেন প্রবাসী বাংলাদেশীরা রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও তার দূতাবাস টীমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।