ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না

রেনু হোসেনের মৃত্যুতে বার্সেলোনায় শোক সভা, মরদেহ দেশে পাঠাতে ফান্ড সংগ্রহ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ এএম

রেনু হোসেনের মৃত্যুতে বার্সেলোনায় শোক সভা, মরদেহ দেশে পাঠাতে ফান্ড সংগ্রহ
স্পেনের মাদ্রিদে স্পেন প্রবাসী রেনু হোসেনের মৃত্যুতে বার্সেলোনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) ‘কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়া’ এর উদ্যোগে স্থানীয় বাংলা স্পাইস রেস্তোরাঁয় আয়োজিত শোকসভায় রেনু হোসেনের মরদেহ বাংলাদেশে প্রেরণে সার্বিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়া এর সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, উপদেষ্টা আব্দুল কাদির, আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ, সহ সভাপতি তুতিউর রহমান এবং প্রথম সদস্য আফাজ জনি। সভায় মাদ্রিদে প্রবাসী রেনু হোসেনের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। রেনু হোসেনের মরদেহ বাংলাদেশে প্রেরণে সহযোগীতা করতে একটি ফান্ড গঠন করে সংগৃহীত অর্থ দ্রুত যথাযথ ব্যক্তিবর্গের হাতে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর কুলাউড়ার রেনু হোসেন মাদ্রিদে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ সহযোগিতা ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাদ্রিদ এর সভাপতি খায়রুজ্জামান জামান।