ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

স্পেনে করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আলোচনা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০৬:৪৩ এএম

স্পেনে করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আলোচনা
স্পেনে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাদ্রিদে অভিবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা ও করোনা মোকাবেলায় করণীয় প্রসঙ্গ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও দুইটি মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেনের মানবাধিকার সংগঠন ‘রেড ইন্টার লাভাপিয়েস’, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’ এবং স্বাস্থ্য কেন্দ্র (সেন্ত্র সালুদ) এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সাম্প্রতিক সময়ে করোনায় উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করা হয়। রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস ও ভালিয়ান্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও করোনা মোকাবেলায় নানা দিকনির্দেশনা দেন মাদ্রিদ সেবা কেন্দ্রের প্রধান কারমেন সুফেদা, সেন্ত্র মাদ্রিদের আনা লঙ্গোরিয়া ও লাভাপিয়েস স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার নাতালিয়া। এসময় তারা স্পেনে করোনার দ্বিতীয় ধাপের আগমন নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। আলোচকরা স্থানীয় বাংলাদেশিদেরকে করোনা ভাইরাস সম্পর্কে আরো সচেতন করার জন্য উপস্থিত বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান। এসময় বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, ভালিয়ান্তে বাংলা’র সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, আফরোজা রহমান, মানিক মিয়া, অজগর মিয়া প্রমূখ।