ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

স্পেন আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৪:৩৮ পিএম

স্পেন আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠিত
এএসআই রবিনকে আহ্বায়ক ও রিজভী আলমকে সদস্য সচিব করে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) মাদ্রিদে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। নব গঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ স্পেন শাখা ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে গ্রুপিংয়ে জর্জরিত আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ইউরোপ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে পেয়ে নিজেদের মধ্যকার মান অভিমান তুলে ধরলেও এ দুই নেতার অনুমোদিত কমিটিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা বিশ্ববাসীর কাছে আগ্রহের সৃষ্টি হয়েছে। বিদেশে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা পরিচয় দিতেও এখন গর্ববোধ করি। তিনি ইউরোপে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলকে দ্বিধা বিভক্তি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। ঐক্যবদ্ধ না থাকলে বিরোধী শক্তিও দলে ঢুকার সুযোগ পায় এবং দলের কর্মকা- বিনষ্ট করে। তাই দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক: এএসআই রবিন, যুগ্ম আহ্বায়ক: অব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল কাদের, মো. দুলাল সাফা, মো. ববদরুল মাস্টার, আব্দুর রহমান, সদস্য সচিব: রিজভী আলম, সদস্য: আক্তার হোসেন, জহিরুল ইসলাম নয়ন, আইয়ূব আলী সোহাগ, একরামুজ্জামান কিরন, শ্যামল তালুকদার, তামিম চৌধুরী, জাকির হোসেন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, নূরে জামান খোকন, খালেদুর রহমান, খাদিজা আক্তার মনিকা, দবির তালুকদার, সায়েম সরকার, এফএম পাভেল, আজম কাল, কবির হোসেন, আক্তারুজ্জামান ও বিলাল উদ্দিন।