ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ভাবগাম্ভীর্যে রিয়াদ বাংলা স্কুলে জাতীয় শোকদিবস পালন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৫:৫৯ পিএম

ভাবগাম্ভীর্যে রিয়াদ বাংলা স্কুলে জাতীয় শোকদিবস পালন
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহামারী করোনার কারণে আলোচনা অনুষ্ঠানটি গুগলমিট অ্যাপস এর মাধ্যমে সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংরাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং কাউন্সেলর ও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওডি’র ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সিগনেটরি ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হক প্রমুখ। সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মুহাম্মাদ জহিরুল ইসলামের পবিত্র কোরান থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শোকদিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সারাহ কবির, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী এহসানুল রাফিদ আদিব ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন তাহিয়া জামান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অসামান্য অবদানের সংক্ষিপ্ত ভাষা চিত্র তুলে ধরেন এবং তাঁর আদর্শকে ধারণ করার জন্য আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হক বলেন, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের দিন। যার সুদক্ষ নেতৃত্বে বাঙালি জাতি আমরা স্বাধীনতা অর্জন করেছি অথচ চরম অকৃতজ্ঞের মত কিছু বিপদগামী সেনা সদস্য নির্মমভাবে তাঁকে হত্যা করে ক্ষান্ত হয় নি সেইদিন বাসায় উপস্থিত সবাইবে নির্বিচারে হত্যা করে। ইঞ্জিনিয়ার গোফরান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। শোকের এইদিনে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি জাতিপিতার হত্যাকান্ডের সঙ্গে যুক্ত নুর উদ্দীন ও মেজর ডালিমের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন খেতাব বাতিলের আহ্বান জানান। মোঃ রফিকুল ইসলাম বলেন, তারা ভেবেছিলো জাতির পিতাকে হত্যা করে বাঙালির অগ্রযাত্রাকে ব্যহত করে দেবে। কিন্তু সেই হন্তারক আমাদের থেকে জাতির পিতার প্রাণ কেড়ে নিলেও জাতির অগ্রযাত্রাকে স্তমিত করে দিতে পারেনি। তার যোগ্য উত্তরসূরী মানবতাবাদী নেত্রী চারবারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে জাতির হাল ধরেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বর্তমান সময়েও বিদ্যালয়ের ভৌত অবকাঠামো বিনির্মাণের তাঁর আঠারো কোটি টাকার অনুদানের জন্য আবারও সকৃতজ্ঞ অভিভাদন জানান। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মোঃ মেহেদী হাসান বলেন, জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যার পর তাদের দোসরচক্র ক্ষমতায় এসে একটা দীর্ঘ সময় বাঙালি জাতিকে সত্যিকার ইতিহাস জানানো থেকে বিরত রাখে। এখন সময় এসেছে সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার। শিক্ষার্থীদের কাছে অন্তত দুইমাস অন্তর অন্তর হলেও জাতির পিতাকে নিয়ে রচিত বিভিন্ন প্রামাণ্যচিত্র তুলে ধরা। ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষা দিতে হবে। জাতির পিতার অসামান্য অবদানের কথা সবাইকে জানাতে হবে।