ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আবুধাবি থেকে বাংলাদেশে গেল ১৩ প্রবাসীর লাশ

প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৩:৩৪ পিএম

আবুধাবি থেকে বাংলাদেশে গেল ১৩ প্রবাসীর লাশ
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিভিন্ন মর্গে থাকা ১৩ প্রবাসী বাংলাদেশির লাশ দেশে পাঠাল আবুধাবির বাংলাদেশ দূতাবাস। বুধবার ইত্তেহাদ এয়ারলাইন্সের বিশেষ কার্গো ফ্লাইট ইওয়াই ৯২১-্‌এ মৃতদেহগুলো দেশে প্রেরণ করা হয়। বিশেষ কার্গো ফ্লাইটটি বিকেল ৪টা ২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরা এসব মৃতদেহ কভিড-১৯-এ আক্রান্ত নয়। তবে তারা হৃদরোগসহ অন্যান্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। যাদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামে। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া জানান, বিমান পরিষেবা বন্ধ থাকায় বাংলাদেশি মৃতদেহ দেশে ফেরত পাঠানো সম্ভব না হওয়ায় কিছু মৃতদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রক্ষিত ছিল। বুধবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ ইওয়াই ৯২১ ফ্লাইটে ১৩টি লাশ দেশে পাঠানো হয়। তিনি আরও বলেন, স্বাভাবিক অবস্থায় একটি লাশ পাঠাতে তিন হাজার দিরহামের মতো খরচ হলেও বর্তমানে একেকটি লাশ পাঠাতে এর দ্বিগুণ খরচ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও দুই-তিনটি লাশ দেশে পাঠানো হবে।