ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

নতুন বই পেয়ে সৌদি প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

নতুন বই পেয়ে সৌদি প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে

নতুন বই পেয়ে সৌদি আরবে প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার যে কর্মসূচি রয়েছে, সে কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দায় অবস্থিত বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বই উৎসবের আয়োজন করে। রিয়াদে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসব প্রতিষ্ঠানের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম ও সিনিয়র শিক্ষিকা মিসেস সানজিদা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ফাইন্যান্স ডাইরেক্টর মোঃ আবদুল হাকিম, এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান বলেন, প্রতি শিক্ষার্থীর পেছনে সরকার বিশাল অংকের অর্থ ব্যয় করে আসছেন। প্রতিটি শিক্ষার্থী যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এ ঋণ পরিশোধ করতে হবে। তিনি নতুন বছরে নতুন উদ্যমে কর্ম পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন এবং জাতীয় কারিকুলাম অনুস্মরণে প্রতিষ্ঠানের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আরো উল্লেখ করেন বর্তমান সরকার সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক এবং এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সদা তৎপর।

নবম শ্রেণির শিক্ষার্থী এহসানুল রাফিদ আদিবের পবিত্র কোরান থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তার স্বাগত বক্তব্যে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানান এবং বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার জন্য মানবতাবাদী নেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। পরে বিওডি চেয়ারম্যান প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গতকাল প্রকাশিত জেএসসি ও পিইসি পরীক্ষায় অভাবনীয় ফলাফলের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বছরের প্রথমদিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রবাসের বুকে রেমিটেন্স যোদ্ধার সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যে ভূমিকা রেখে আসছে তা আজ সর্বমহলে প্রশংসিত। প্রতিষ্ঠানের ধূসর প্রবাসে সকল ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সুদৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আধুনিক যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সত্যিই প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি জাতির পিতার যোগ্য কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসীদের প্রতি আন্তরিক দৃষ্টিরও প্রশংসা করেন।

এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সদা তৎপর ভূমিকায় দেশ ও জাতি গর্বিত। প্রবাসের বুকে আমাদের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকও বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানে অসাধারণ ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাইন্যান্স ডাইরেক্টর আবদুল হাকিম বলেন, আমাদের প্রতিষ্ঠানের আজকের ফলাফলেরর ধারাবাহিকতা আগামীতেও যেন অব্যহত তাকে সে ব্যাপারে সবইকে সদা তৎপর থাকতে হবে। বছরের প্রথমদিনে সবার হাতে বই তুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক হাবীব আহম্মদ নোমানি।