ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

গীতিকবি রইস রহমানকে নিয়ে কবিকণ্ঠ’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৫১ পিএম

গীতিকবি রইস রহমানকে নিয়ে কবিকণ্ঠ’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকবি রইস রহমানকে নিয়ে কবিকণ্ঠ’র সাহিত্য আড্ডা সম্প্রতি সাপ্তাহিক পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সাহিত্য আড্ডায়  কবি টি এম আহমেদ কায়সারের পরিচালনায় বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের সৃজনশীলতা নিয়ে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডা. ইমতিয়াজ আহমদ, কবি ময়নুর রহমান বাবুল, হামিদ মোহম্মদ, সৈয়দ হিলাল সাইফ, আহবাব মিয়া, গয়াছুর রহমান গয়াছ, শহিদ আলী, খয়রুজ্জামান খসরু, শামীম শাহান, বাউল আমীর মোহাম্মদ, কবি মাজেদ বিশ্বাস, আবদুল হান্নান ও  সাংবাদিক ফাত্তাহ ফয়সল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সিদ্ধার্থ কর, ভারতীয়  ধ্রুপদী  সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিদূষী চন্দ্রাচক্রবর্তী, নৃত্যশিল্পী সোহেল আহমদ, যন্ত্রশিল্পী আবু বকর। গীতিকবি রইস রহমানের গীতিকবিতা পাঠ করেন হামিদ মোহাম্মদ, মাজেদ বিশ্বাস, ময়নূর রহমান বাবুল, সৈয়দ হিলাল সাইফ। কবিকণ্ঠ’র প্রবাসী লেখক ও লেখকদের লেখা নিয়ে আলোচনার আয়োজন সাহিত্য ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে সাপ্তাহিক পত্রিকার অফিস সনব সময় উন্মুক্ত থাকবে এবং আমিও সর্বদা এধরণের যে কোনো ভালো কাজের আয়োজনে সঙ্গে আছি, থাকবো। ডা. ইমতিয়াজ কবি রবীন্দ্রনাথের ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে’ এই চরণ পাঠ করে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা যেন সব সময় শুদ্ধ চিন্তা এবং একজন ভালো মানুষ হওয়ার প্রত্যয়যুক্ত থাকে। বিদেশে বসবাস করায়  বিশ্বমানব তথা নানা দেশের মানুষের সাথে প্রবাসী লেখকদের আত্মিক সম্পর্ক তৈরীর সুযোগ রয়েছে। এটা বাঙালি ও বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। কবি হামিদ মোহাম্মদ ও কবি টি এম কায়সার কবি রইছ রহমানের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, রইছ রহমান যৌবনে একজন ভালো ক্রীড়াবিদ এবং ভালো শিক্ষক ছিলেন। এছাড়া একজন নিরলস পাঠকও তিনি। তার এই পাঠাভ্যাস তাকে একজন গীতিকবি হয়ে উঠতে সহায়তা করেছে। তার কবিতা পাঠমাত্রই বুঝা যায় অভিজ্ঞতার চাপ রয়েছে। তার লেখায় সহজ সরলভাবে উঠে এসেছে নানা উপলদ্ধি, দেশ এবং মানবপ্রেম। রইছ রহমান তার বক্তব্যে এ ধরনের আয়োজনের জন্য কবিকণ্ঠ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ ধরণের আয়োজনে আপ্লুত হয়েছি, আপনাদের কথা আমার চিরদিন মনে থাকবে। আমি তেমন কোনো লেখক নই, কিন্তু আপনারা বিলেতের বন্ধু-স্বজনরা আমাকে চিরঋণী করছেন। উল্লেখ্য, কবি রইছ রহমানের গ্রামের বাড়ি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বসবাস করেন। লন্ডনে ব্যক্তিগত সফরে রয়েছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ রূপ দরিয়ার মাঝি, ঝর্ণ ঝরে তেপান্তরে, আকাশ গঙ্গায় চাঁদের বাড়ি ও  মোহনায় ডুবে যায় নদী।