ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানানো হয়েছে

প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৩:৪৫ এএম

লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানানো হয়েছে
বাংলাদেশ সরকারের নিযুক্ত বৈরুত লেবানন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান (পিএসসি) ৬ই জুলাই সোমবার লেবাননে এসে পৌঁছেন।এ সময় লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এছাড়াও সেই সময়ে দূতাবাসে ও UNIFIL বিজয়ের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। গত ৩০ এপ্রিল মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান (পিএসসি) কে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার। মুস্তাহিদুর রহমান ২৫ ডিসেম্বর ১৯৮৬ সালে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। তিনি ইতিপূর্বে বাংলাদেশ মেশিন টোলস ফ্যাক্টরি লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ১৯৬৭ সালের ৫ জুলাই টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডিফেন্স সার্ভিসেস কমাণ্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রতিরক্ষা অধ্যয়নে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং পাকিস্তানে কমান্ড প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সরবরাহ ও পরিবহন ব্যাটালিয়নের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। স্টেশন সাপ্লাই ডিপোয়ের কমান্ডিং অফিসার ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সহকারী সামরিক সচিব হিসেবে কাজ করেন। সামরিক গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী ও আর্মি সার্ভিস কর্পস স্কুলে প্রশিক্ষক হিসাবে কাজ করেন। ১৯৯১ সালে জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশনে নিযুক্ত হন। তাকে আর্মি সার্ভিস কর্পস সেন্টার ও স্কুল কমান্ডার পদে উন্নীত করা হয়। এরপর তাকে সেনা সদর দফতরে স্থানান্তর করা হয় যেখানে তিনি সরবরাহ ও পরিবহন অধিদফতরের পরিচালক হিসেবে কাজ করেন। সুদান জাতিসংঘ মিশনের ডেপুটি চীফ সাপ্লাই অফিসার হিসাবে দায়িত্ব ছিলেন। তিনি লাইবেরিয়ায় জাতিসংঘের মিশনে ইন্টিগ্রেটেড সাপোর্ট সার্ভিসেসের উপ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।২০ মার্চ ২০১৮ সালে তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। গত ২০ ফেব্রুয়ারী ২০২০ সালে দীর্ঘ সাড়ে চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেলেন লেবাননের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি ২০১৫ সালের ১২ আগষ্ট লেবাননের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন। একই সঙ্গে তিনি সাইপ্রাসেরও রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান রাষ্ট্রদূত হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হলেন।