ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লেবাননে ঈদ উদযাপন : প্রবাসীদের মাঝে নেই ঈদের আমেজ

প্রকাশিত: ১৪ মে ২০২১, ০৩:৪১ পিএম

লেবাননে ঈদ উদযাপন : প্রবাসীদের মাঝে নেই ঈদের আমেজ
লেবাননে পালিত হয়েছে ঈদুল ফিতর। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মনে নেই ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজনবিহীন, অন্যদিকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধি মেনে ঈদ উদযাপন করেছে প্রবাসীরা। দেশটিতে ডলার সংকটের কবলে পড়ে এবার সাদামাটাভাবে উদযাপিত হয় ঈদ। করোনা বিধিনিষেধ ও ডলার সংকটের কারণে এবার আগের চেয়ে অনেক কম জামাতের আয়োজন করা হয়। তাও আবার হাতেগোনা কয়েকটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লেবাননের জাতীয় মসজিদ আল আমিনসহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে। লেবাননের শৈফাত এলাকায় প্রতি বারের মত এবারও শৈফাত ইসলামী সংগঠন,সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (শরীফ)ও মোহাম্মদ কোরবান আলী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে ঈদের জামাতের আয়োজন করেন। ভোর থেকেই বাংলাদেশিরা দলে দলে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করে। হাইছুলুম, মোকাল্লেসসহ আরো কয়েকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা থেকে মুক্তি, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও পরিবারের সুখ কামনা করে মোনাজাত করা হয়। তাছাড়া ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের আগ্রাসন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়। নামাজ আদায় করতে আসা প্রবাসীরা জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারলেও ডলার সংকটের কারণে দেশে পরিবারের কাছে অর্থ প্রেরণ করতে না পেরে আক্ষেপ পোষণ করেন। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকটসহ খাদ্যদ্রব্যের কয়েকগুণ মূল্য বৃদ্ধির কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে।