ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আবারও ড্রিমলাইনার বিপত্তি: মাঝআকাশে গোলযোগে দিল্লিগামী ফ্লাইট গেল হংকংয়ে

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

আবারও ড্রিমলাইনার বিপত্তি: মাঝআকাশে গোলযোগে দিল্লিগামী ফ্লাইট গেল হংকংয়ে

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। গুজরাটের আহমেদাবাদে ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই নতুন করে বিপত্তি দেখা দিয়েছে হংকং থেকে দিল্লিগামী আরেকটি উড়োজাহাজে।

সোমবার মাঝআকাশে সমস্যা আঁচ করেই পাইলট কোনও ঝুঁকি নেননি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ওই উড়োজাহাজটি ফেরত নিয়ে হংকং বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি টের পান পাইলট। সঙ্গে সঙ্গেই তিনি বিমানটি ঘুরিয়ে হংকংয়ে অবতরণ করান।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করেছিল ফ্লাইট নম্বর এআই ৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি।

ভারতের সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পাইলট হংকংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, হংকং থেকে ওড়ার ৯০ মিনিট পর বিমানটি দিক পরিবর্তন করে আবার হংকংয়ের দিকেই রওনা দেয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি নিরাপদে হংকংয়ে অবতরণ করেছে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। তবে উড়ন্ত অবস্থায় সুনির্দিষ্ট কোন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সতর্কতা হিসেবে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে, ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগের কারণে এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার লোকালয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিগামী ফ্লাইটের যাত্রীরাও। বিমান ফিরে আসার ঘোষণার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।

ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি ও সময়সূচি পরিবর্তন বিষয়ে এখনও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।