ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

এত স্বীকৃতির পরও কেন থেমে আছে ফিলিস্তিনের স্বাধীনতা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

এত স্বীকৃতির পরও কেন থেমে আছে ফিলিস্তিনের স্বাধীনতা
যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি পশ্চিমা সমর্থন ক্রমেই বাড়ছে। ফ্রান্স ও কানাডার পর এবার যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যেই ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবুও দেশটি এখনও পূর্ণ সদস্যপদ পায়নি। কারণ, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের আপত্তি। ২০১২ সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় আছে। আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্র স্বীকৃত হতে হলে ১৯৩৩ সালের মন্টিভিডিও কনভেনশন অনুযায়ী থাকতে হবে—
  • স্থায়ী জনসংখ্যা
  • নির্দিষ্ট ভূখণ্ড
  • কার্যকর সরকার
  • আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা
ইতিমধ্যেই রাশিয়া, চীন, ইউরোপের এক ডজনের বেশি দেশ, ভারত ও বাংলাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সদস্যপদ প্রক্রিয়া
  • যেকোনো দেশ মহাসচিবের কাছে আবেদন করে
  • নিরাপত্তা পরিষদে তা মূল্যায়ন হয় ও ভোট হয়
  • ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রয়োজন, তবে ভেটো শক্তিধর ৫ দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন) এর কেউ আপত্তি করতে পারবে না
  • এরপর সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন পেলে সদস্যপদ নিশ্চিত হয়
ফিলিস্তিনের আবেদন ১৯৮৮ সালে ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন। সে বছরই ৭৮টি দেশ স্বীকৃতি দেয়। ২০১১ সালে জাতিসংঘ সদস্যপদে আবেদন করলেও নিরাপত্তা পরিষদে সর্বসম্মত অবস্থান না হওয়ায় ভোট হয়নি। যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল। ফলে ফিলিস্তিন এখনো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবেই আছে। যুক্তরাজ্যের সিদ্ধান্তের পেছনে কারণ লেবার সরকারের নেতৃত্বাধীন যুক্তরাজ্য বলছে, এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী স্টারমার জানান, এটি তাদের আট দফা পরিকল্পনার অংশ, যার বিষয়ে ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মনে করেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই সঙ্কটের স্থায়ী সমাধান আনতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জাতিসংঘে ভাষণে বলেন, জিম্মিদের মুক্তি ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘবের সময় এসেছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও দ্বি-রাষ্ট্র সমাধানেই গুরুত্ব দিয়েছেন। দ্বি-রাষ্ট্র সমাধান কী?
  • ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে
  • পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা হবে ফিলিস্তিনের অংশ
  • ইসরায়েলি বসতি ইসরায়েলের অধীনে থাকবে
কিন্তু সমস্যা হলো সীমানা। ১৯৬৭ সালের যুদ্ধের আগে যে সীমানা ছিল, ফিলিস্তিন সেটি দাবি করলেও ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। বর্তমানে সেখানে ও পূর্ব জেরুজালেমে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করছে। প্রতিক্রিয়া
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে “ইসরায়েল ধ্বংসের মঞ্চ তৈরি করা” এবং এটি হামাসকে পুরস্কৃত করবে।
  • ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিমা দেশগুলোকে ধন্যবাদ জানান।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এতে হামাস পুরস্কৃত হবে।
  • ফ্রান্স ও কানাডার ঘোষণার পরও তিনি তীব্র প্রতিক্রিয়া দেন এবং কানাডাকে বাণিজ্যচুক্তি কঠিন হওয়ার হুমকি দেন।
  • জাপান যুক্তরাষ্ট্রের অবস্থান অনুসরণ করে আপাতত স্বীকৃতি দিচ্ছে না।
  • জার্মানি বলছে, তারা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে, তবে এখনই স্বীকৃতি দেবে না।