ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে

অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি, ৬ মাসে প্রায় ১০ হাজার বাংলাদেশি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ১২:৩২ এএম

অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি, ৬ মাসে প্রায় ১০ হাজার বাংলাদেশি

২০২৩ সালে উন্নত জীবনের আশায় দালালের ফাঁদে পড়ে সাগর ও তানজির লিবিয়া পাড়ি জমান। তাদের খরচ হয়েছিল প্রায় ৪ লাখ টাকা করে। আলমগীর আরও আগে, আড়াই বছর আগে, ৩ লাখ টাকা ব্যয় করে লিবিয়া যান। দালালরা তাদের ইতালিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঠালেও বাস্তবে সেখানে পৌঁছেই তারা এক মাফিয়া চক্রের হাতে বিক্রি হয়ে পড়েন। ত্রিপোলিতে আরও ৮০ জন বাংলাদেশির সঙ্গে মাসের পর মাস নির্যাতন সইতে হয় তাদের। অবশেষে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ৯ জুলাই তারা দেশে ফেরেন। একইদিনে আরও ১৪১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

৬ মাসে সাগর পাড়ি দিয়েছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন হাজারো বাংলাদেশি। এ যাত্রায় অনেকেই নিখোঁজ বা প্রাণ হারাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯,৭৩৫ জন বাংলাদেশি ইতালি প্রবেশের চেষ্টা করেন। গত বছরের তুলনায় এ প্রবণতা বেড়েছে ১০ শতাংশ।

আইওএম-এর তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত কেন্দ্রীয় ভূমধ্যসাগরে ৭১৮ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৭০১ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ শতাংশই বাংলাদেশি।

দালালের ফাঁদে ইউরোপের স্বপ্ন

ফেরত আসা তানজির শেখ বলেন,

“লিবিয়ায় আমাদের দিনের পর দিন বেঁধে রাখা হতো, লোহার রড দিয়ে পেটানো হতো। নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ আদায় করত পাচারকারীরা। মরুভূমিতে ফেলে যাওয়া হয়েছিল, মনে হয়েছিল আর বাঁচবো না।”

সিলেটের মোশাররফ হোসেন জানান, আট লাখ টাকা খরচ করে ইতালি যেতে গিয়ে ধরা পড়ে দুই মাস জেল খাটতে হয় তাকে। দেশে ফিরে হাতে আছে শুধু আইওএম-এর দেওয়া ৬ হাজার টাকা ও একটি ব্যাগ।

বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ২১ আগস্ট দেশে ফিরেছেন আরও ১৭৪ জন। তাদের কারও খরচ হয়েছে ১০ লাখ, কারও বা ১৪ লাখ টাকা।

কাওসার নামের এক ফেরতপ্রাপ্ত জানান,

“ডিটেনশন সেন্টারে লবণ মিশ্রিত পানি খেতে হতো। পুরো মাসে একদিনও বাইরে যাওয়া যেত না, এক রুমেই বন্দি থাকতে হতো।”

ব্র্যাকের গবেষণা: ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার

২০২৪ সালে ব্র্যাক ৫৫৭ জন লিবিয়া ফেরত বাংলাদেশির অভিজ্ঞতা বিশ্লেষণ করে জানায়—

  • সবাইকে ইউরোপে চাকরির লোভ দেখানো হলেও বাস্তবে চাকরি পাননি কেউ।

  • ৬৩% যাত্রাপথে বন্দি হন, এর মধ্যে ৯৩% ক্যাম্পে আটক ছিলেন।

  • ৭৯% শারীরিক নির্যাতনের শিকার।

  • ৬৮% স্বাধীন চলাফেরার সুযোগ হারান।

  • ৫৪% কখনও নিয়মিত খাবার পাননি।

ব্র্যাকের শরিফুল হাসান বলেন,

“শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা— এসব জেলায় মানুষ বেশি টার্গেট হয়। দালালরা তাদেরকে ইউরোপের চাকরির স্বপ্ন দেখাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

সাত মাসে লিবিয়া থেকে ফিরেছেন ১,৫৪৫ জন

লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ দূতাবাস ও আইওএম।

  • গত ৭ মাসে ফিরেছেন ১,৫৪৫ জন

  • ২০২৩ সালের জুলাই থেকে এখনও পর্যন্ত ফিরেছেন ৫,৭০০ জন

  • ২০১৯ সাল থেকে মোট ফিরেছেন ১০,৭২৮ জন

মানবপাচারকারীও গ্রেফতার

২১ আগস্ট লিবিয়া থেকে ফিরিয়ে আনা যাত্রীদের মধ্যেই ছিলেন পাচারচক্রের সক্রিয় সদস্য সাখাওয়াত হোসেন (৪২)। বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে সিআইডি।
তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ৪০০–৫০০ বাংলাদেশিকে চারটি নৌকায় করে লিবিয়া থেকে ইতালি পাঠিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান,

“মানবপাচার রোধে অভিযান চলছে। গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।”