ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ : ট্রাম্পের শুল্কে এখন বড় ঝুঁকিতে

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ : ট্রাম্পের শুল্কে এখন বড় ঝুঁকিতে

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য বলছে—২০২৪ সালে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এর আগের বছরের তুলনায় শূন্য দশমিক ২১ শতাংশ বেশি। এই রপ্তানিমূল্য বিশ্ব বাজারের ছয় দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালে বিশ্ব বাজারে পোশাক বিক্রি হয় ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এক বছর আগে বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অংশ ছিল সাত দশমিক ৩৮ শতাংশ।

ডব্লিউটিওর তথ্য অনুসারে, ২০২৪ সালে চীন শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ ছিল। বিশ্ব বাজারে এর অংশ ছিল ২৯ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে এই দেশ ১৬৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৩০ শতাংশ বেশি।

২০২৩ সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে চীনের অংশ ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ।

২০২৪ সালে ভিয়েতনাম তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও চীন ও বাংলাদেশ তুলনায় এর রপ্তানি প্রবৃদ্ধি বেশি হয়েছে। ২০২৪ সালে দেশটি ৩৩ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল। এটি আগের বছরের তুলনায় নয় দশমিক ৩৪ শতাংশ বেশি।

ভিয়েতনামের পোশাক রপ্তানির হিসাব এক বছর আগের পাঁচ দশমিক ৯৬ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ছয় দশমিক শূন্য নয় শতাংশ হয়।

বিশ্ব বাজারে পোশাক রপ্তানিতে তুরস্ক চতুর্থ অবস্থানে আছে। এরপর আছে ভারত, কম্বোডিয়া ও পাকিস্তান। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইন্দোনেশিয়া অষ্টম ও যুক্তরাষ্ট্র নবম স্থান অর্জন করে।

ট্রাম্পের শুল্ক: বড় ঝুঁকিতে পোশাক খাতের ৮০১ রপ্তানি প্রতিষ্ঠান বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণায় বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশের আট শতাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারকেরা বলছেন, আলোচনা করে বাড়তি শুল্ক কমানো না গেলে দেশটিতে রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

গত সোমবার (৭ জুলাই) পাল্টা ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। ট্রাম্পের এই ঘোষণায় বাংলাদেশের দুই হাজারের বেশি রপ্তানিকারক দুশ্চিন্তায় পড়েছেন।

যুক্তরাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করে, তাদের অনেকে আবার অন্য দেশেও রপ্তানি করে। কেউ কেউ শুধু যুক্তরাষ্ট্রেই তাদের সব পণ্য রপ্তানি করছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানভেদে ১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ২ হাজার ৩৭৭ প্রতিষ্ঠান। এর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠানের মোট রপ্তানির ৫০ শতাংশের বেশি রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ওপর বেশি নির্ভরশীলতার কারণে এ প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

এই ৮০১টি প্রতিষ্ঠান গত অর্থবছর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট রপ্তানি করেছে ৬৬২ কোটি ডলার। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫০৫ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৫৮ শতাংশ।

সব মিলিয়ে গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলার পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি মূল্য প্রায় ৭৫৯ কোটি ডলার।

চট্টগ্রামের নাসিরাবাদের তৈরি পোশাক প্রতিষ্ঠান ফরচুন অ্যাপারেলস গত অর্থবছরে ৩ কোটি ৩৭ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। পুরোটাই রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটি এশিয়ান ডাফ গ্রুপের। জানতে চাইলে এশিয়ান ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, প্রতিযোগী দেশের পণ্যের ওপর শুল্কহারের তুলনায় বাংলাদেশের শুল্কহার ১০–১৫ শতাংশ বেশি। এর মানে হলো, আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি হারাতে যাচ্ছি। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতারাও উদ্বিগ্ন। শুল্ক যদি না কমে তাহলে তারা এখন বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নেবে।

ফরচুন অ্যাপারেলসের মতো ১৬৮টি প্রতিষ্ঠান শুধু যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও পণ্য রপ্তানি করে না। বাড়তি শুল্ক কার্যকর হলে এসব প্রতিষ্ঠান বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। আবার যাদের রপ্তানির সিংহভাগ যুক্তরাষ্ট্রে, তারাও বড় ঝুঁকির মুখে আছে।

এ রকম একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের নাসিরাবাদে ইনডিপেনডেন্ট অ্যাপারেলস। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট রপ্তানির ৮৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। জানতে চাইলে ইনডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘প্রায় তিন দশক ধরে আমরা যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে ব্যবসা করে আসছি। ওয়ালমার্টসহ যুক্তরাষ্ট্রের ক্রেতারা আমাদের আস্থায় নিয়েছে। এখন যদি আগের ১৫ শতাংশের সঙ্গে বাড়তি ৩৫ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক দিতে হয়, তাহলে ক্রেতাদের পোশাক নেওয়ার প্রশ্নই ওঠে না। ৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠকের দিকে তাকিয়ে আছি আমরা।’

যুক্তরাষ্ট্রের বিকল্প বাজারেও বাংলাদেশের ঝুঁকি থাকবে বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সেলিম রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর বেশি নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো বড় ঝুঁকিতে পড়বে। কোনো কারণে দেশটিতে রপ্তানি বাধাগ্রস্ত হলে বিকল্প বাজারে সবাই ঝুঁকবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশের রপ্তানিকারকেরা বিকল্প বাজার খুঁজবে। তাতে বিকল্প বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। ন্যায্যমূল্যও পাওয়া যাবে না।