ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য

বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ এর সমর্থনে যুক্তরাজ্যে প্রচারণা সভা

প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪০ পিএম

বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ এর সমর্থনে যুক্তরাজ্যে প্রচারণা সভা
'সময় এসেছে স্বপ্ন বাস্তবায়ন করার, সবাই মিলে প্রাণের বিয়ানীবাজার গড়ার' এই স্লোগান নিয়ে আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামীম আহমেদ সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজারবাসীদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ৭ টায় ক্যাম্পেইন ফর শামীম ইউকে'র আয়োজনে লন্ডনের ব্লুমুন সেন্টারে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃটেনে বসবাসরত উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী,  বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে'র কার্যকরী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র  সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রাজু'র যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট প্রবীণ  আব্দুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ  করেন  হোসেন আহমেদ সিরাজ।  উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে সভায় বক্তব্য দেন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে'র সাবেক সভাপতি ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সাবেক কোষাধ্যক্ষ হাফিজ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও এসেক্স আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক কায়সার উদ্দিন জালাল, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রশীদ ডালিম, বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা এমদাদুল হক শুক্কুর, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে'র কার্যকরী কমিটির সদস্য মুহিত উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ হোসেন আহমেদ সিরাজ, উপদেষ্টা আজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন মজনু, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান আতা, সাবেক তুখোড় ছাত্রনেতা মুকিত খান মুক্তা, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবী বদরুল হক, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে'র সাধারণ সম্পাদক শামীম আহমেদ হেলাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে'র বর্তমান কোষাধ্যক্ষ ময়নুল হক, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র দপ্তর সম্পাদক জাকির হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবের আহমদ, লন্ডন মহানগর যুবলীগ নেতা আমিনুল হক, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান হিরণ, হারুন রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, ফয়েজ আহমদ ফৈয়াজ, সেলিম উদ্দিন, খালিক রহমান, বাবুল আহমেদ, কয়েস উদ্দিন, আকবর হোসেন, ময়নুল ইসলামসহ উপজেলা প্রবাসী অন্যান্য বিশিষ্টজন সভায় সকলেই শামীম আহমেদ এর মোটর সাইকেল  সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বক্তারা বলেন, বিয়ানীবাজারকে একটি আধুনিক ও মডেল উপজেলা গঠনে শামীম আহমেদ এর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবী একান্ত প্রয়োজন। শামীম আহমদ ছাত্ররাজনীতি থেকেই  সৎ ও ত্যাগী নেতা হিসাবে তৃণমূলে পরিচিত। বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন সৃজনশীল কাজে তার ধারাবাহিক কর্মপরিচিতি রয়েছে।সর্বপরি শামীম আহমদ একজন প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ হিসাবে প্রবাসীবান্ধব বিয়ানীবাজার উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করতে তাঁর ব্রিটেনের প্রবাসজীবনের আলোকিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনবান্ধব কাজগুলো করার যোগ্যতম ব্যক্তি। সভায় বক্তারা বলেন,  শামীম আহমেদের বিজয় সুনিশ্চিতে মোটর সাইকেল মার্কায় ভোট দিতে জয় যুক্ত করতে হবে। এলক্ষ্যে দেশে এবং প্রবাসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিও গুরুত্ব আরোপ করেন।