ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য

ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’
পটুয়াখালীর বাউফল উপজেলায় হামলায় ভংচুরের ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দেশের অন্তত ২৬ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব ঘটনায় ৭ জন নিহত এবং ৩৫০ জন আহত হওয়ার তথ্য দিয়েছে বেসরকারি সংস্থাটি।

নির্বাচনের তিন দিন পর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ এ তথ্য জানায়। একই সঙ্গে তারা পরিস্থিতি নিয়ে ‘তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রকে ‘দ্রুত ও কার্যকর’ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও ‘দায়িত্বশীল ও জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কোথায় কীভাবে প্রাণহানি

সহিংসতায় নিহতদের বিষয়ে এমএসএফ জানিয়েছে—

  • মুন্সিগঞ্জে জসিম উদ্দিন এবং বাগেরহাটে ওসমান সরদার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ার কারণে সহিংসতায় নিহত হয়েছেন।

  • ময়মনসিংহে এক শিশুকে তাঁর বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

  • চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে।

  • ভোলায় আব্দুর রহিম নামে একজন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন।

  • লক্ষ্মীপুরে রিকশাচালক মো. সোহাগ মিজি নির্বাচনের রাত থেকে নিখোঁজ থাকার পর পরিত্যক্ত বালুর মাঠে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আহত ও হামলার চিত্র

এমএসএফ জানায়, সিরাজগঞ্জ সদর এলাকায় ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর পুলিশের গুলিতে দিনমজুর আব্দুল মোতালেব কাজী গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংস্থাটির তথ্যমতে, ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোণা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট এবং ঢাকার কেরানীগঞ্জে সংঘটিত হামলায় সাড়ে তিন শতাধিক রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

এ ছাড়া একাধিক রাজনৈতিক সংগঠনের কার্যালয় এবং কর্মী–সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নোয়াখালীর হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এমএসএফ।

সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য নিয়ে উদ্বেগ

নির্বাচন–পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও’ ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছে এমএসএফ। এসব তথ্য সহিংসতা আরও ‘উসকে দিতে পারে’—এমন আশঙ্কাও প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি।