সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য ডিভাইস থাকায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে। বন্ধ করে দেয়া হয়েছে চৌহাট্রা-জিন্দাবাজার সড়কের যান চলাচল।
বুধবার ,৫ আগস্ট সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়োেছি।
তিনি বলেন, জঙ্গি গোষ্টি হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সারাদেশের মতো সিলেটেও তৎপর রয়েছে। ডিভাইসসহ মোটরসাইকেলটি এরকম কেউ ফেলে গেছে কি না তা এখনই বলা যাবে না।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোতির্ময় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল টিম যাচ্ছে।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার