ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ পিএম

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন
সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় কপ-২৫ এর সম্মেলনস্থল ফেরিয়া মাদ্রিদের ৮নং হলে স্থাপিত প্যাভিলিয়নটি পরিদর্শন করেন তিনি। এসময় প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা পাটের তৈরি ব্যাগ, বাংলাদেশের তথ্যাবলী সমৃদ্ধ স্যুভেনির তিনি পর্যবেক্ষণ করেন। পরে প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য প্যাভিলিয়নের হলে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ- ২৫) লিডার্স সামিটে বক্তৃতাকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ যেসব দেশ রয়েছে, সেগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৫ এর সাধারণ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করে পরিবেশের অবনতি রোধকল্পে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের আহ্বন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় তিনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার জন্য নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়ে রাতে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানী লেতিজিয়া আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে বাংলাদেশে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ২ ডিসেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৫)। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর মাদ্রিদ পৌঁছান।