ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার

সাজ্জাদ মিয়া এমবিই আর নেই

প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ০৯:১৮ পিএম

সাজ্জাদ মিয়া এমবিই আর নেই
''কমিউনিটির সেবায় আরো কাজ করতে চাই''। কিন্ত তা আর হলো না। সোমবার ২৮শে ফেব্রুয়ারী সকাল ৫ টা বেজে ১১ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য আওমীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর সাজ্জাদ মিয়া এমবিই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাজ্জাদ মিয়া এমবিই কমিউনিটির একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন থেকেই তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন । কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে পরকালের জীবনে চলে গেলেন কমিউনিটির মুরুব্বি, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া এমবিই। মরহুমের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন পুরো কমিউনিটি। মৃত্যুর সংবাদে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হেয়লাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো.শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মো.চন্দন মিয়া সহ বিভিন্ন সংগঠনের এবং কমিটির নেতৃবৃন্দ । বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. হরমুজ আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি বড় ভাই নুরুল হক লালা মিয়া ভাইয়ের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত করেন।