ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

পরিবেশ সচেতনতায় বড়লেখায় ম্যারাথন দৌড়

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ০৭:৪২ পিএম

পরিবেশ সচেতনতায় বড়লেখায় ম্যারাথন দৌড়
‘রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ’ স্লোগানে শুক্রবার (৫ অক্টোবর) সকালে যৌথভাবে এক ম্যারাথনের আয়োজন করে সিলেট রানার্স সোসাইটি ও বড়লেখা ওয়ারিয়র্স। সার্বিক সহযোগিতা করেছে বড়লেখা উপজেলা প্রশাসন। দৌড়ের পথে স্বেচ্ছাশ্রমে পথনির্দেশ ও শৃঙ্খলা রক্ষার কাজটি করেছেন দুর্বার মুক্ত স্কাউট বড়লেখার সদস্যরা। মাধবকুণ্ড ও বড়লেখা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যকে সারা দেশের মানুষের কাছে পরিচিত করতেই এই ম্যারাথনের আয়োজন। আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবকুণ্ড ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়কে উপলক্ষ করে বৃহস্পতিবার বিকেল থেকেই উৎসবের আমেজে অংশগ্রহণকারী ও আয়োজকেরা। এতে শুধু বৃহত্তর সিলেটেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দৌড়বিদেরা। গত ৫ অক্টোবর শেষ হয়েছে অংশগ্রহণকারীদের নিবন্ধন। সেই থেকেই দৌড়ের উৎসবটিকে সম্পন্ন করতে আয়োজকদের চলেছে সময় গণনা। সীমান্তবর্তী একটি প্রান্তিক জনপদে এ রকম আয়োজন একেবারেই নতুন নত্বের জন্মদেয়। এ নিয়ে সবার মধ্যে ছিল উচ্ছ্বাস। উৎসবকে সফল করার বাড়তি তাগিদ ছিল সবার প্রাণে। সকাল সাড়ে ছয়টায় বড়লেখা থানার সামনে থেকে শুরু হয় ম্যারাথন। এরপর দুই পাশের সবুজে মোড়ানো টিলা ও চা-বাগানের পথ মাড়িয়ে দৌড়বিদেরা আরও গভীর সবুজের দিকে ছুটে গেছেন। তাঁদের পা গিয়ে থেমেছে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাথারিয়া পাহাড়ের মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায়, মাধবকুণ্ড ইকোপার্কের প্রবেশের ফটকে। দৌড়ে পুরুষের মধ্যে প্রথম হয়েছেন খুলনার আসিফ বিশ্বাস। নারীদের মধ্যে শ্রীমঙ্গলের মুভি সূত্রধর। ম্যারাথনে সারা দেশ থেকে অংশ নেন ১৯৭ জন নারী ও পুরুষ। সকাল সাড়ে আটটায় মাধবকুণ্ডে জেলা পরিষদের বাংলো প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিলেট রানার্স সোসাইটির অ্যাডমিন আতিকুর রহমান, বড়লেখা ওয়ারিয়র্সের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হওয়া একটি উজ্জ্বল সকাল স্মৃতিতে নিয়ে ফিরে যান অংশগ্রহণকারীরা। ইউএনও তাঁর বক্তব্যে আরও বড় পরিসরে মাধবকুণ্ড থেকে হাকালুকি হাওর পর্যন্ত ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজনের পরামর্শ দিয়েছেন আয়োজকদের।