আবুধাবি থেকে ফেরত পাঠানো ১১২ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে নিয়ে আসবে এয়ার অ্যারাবিয়া। ১২ অক্টোবর, সোমবার এয়ারলাইন্সটি এ তথ্য জানায়।
এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, ১৪ আগস্ট এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে তারা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবী গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও এয়ার অ্যারাবিয়া পরিবহন করবে বলে জানা গেছে। তবে বিমানের যাত্রীদের বিনা ভাড়ায় নিলেও সরকারি ট্যাক্স পরিশোধ করতে হবে যাত্রীকেই। ইতোমধ্যে এয়ার অ্যারাবিয়া এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রেরণ করছে বলে জানা গেছে।
১১২ প্রবাসী কর্মী ফেরত আসার ঘটনায় সে সময় তদন্ত কমিটিও গঠন করা হয়। আবুধাবী থেকে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি পরবর্তীতে জানায়, আবুধাবির ইমিগ্রেশন জটিলতার কারণে আবুধাবি থেকে যাত্রীরা ফেরত এসেছেন। করোনা পরিস্থিতির কারণে আবুধাবির হঠাৎ পলিসি পরিবর্তন ও তাতে অস্পষ্টতা থাকার কারণে এ দূ:খজনক ঘটনা ঘটেছে ।
[youtube]3qKAL5Vd4gs[/youtube]
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?