ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লেবাননে বিএনপি'র আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ০৬:৫৬ এএম

লেবাননে বিএনপি'র আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির ১১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩ জানুয়ারী রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় নব নির্বাচিত যুগ্ন আহবায়ক আব্দুল কাদের ভূইয়ার বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এর আগে গত ২০ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় ৩ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। আহবায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন, প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, আহবায়ক সদস্য কাউসার আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন জাকির, আবু বুক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, আরমান হোসেন আমান, ওয়াসীম আকরাম ও মো. জসিম। সংবাদ সম্মেলনে প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম বলেন, আমাকে প্রধান আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে,আমি যুগ্ন আহবায়ক ও সদস্য সচিবের সাথে বসে পূর্নাঙ্গ কমিটি করেছি। কমিটিতে যারা এসেছেন তারা সবাই লেবানন বিএনপির নিবেদিতপ্রান ও যোগ্য ব্যক্তি। তিন মাসের জন্য আমরা দায়িত্বে এসেছি। আশা করি তিন মাসের মধ্যেই লেবাননে একটি যোগ্য ও শক্তিশালী কমিটি গঠন করতে পারব। তিনি লেবানন বিএনপির সকল নেতাকর্মীর সহযোগীতা কামনা করেন। বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, এটাই সাভাবিক। তবে সংগঠনে নিয়ম মেনে তাদের চলতে হবে। তারা যে কোন সময় দলে যোগ হতে পারবেন। আর বহিষ্কৃত নেতারা যদি তাদের ভুল বুঝতে পেরে দলের নিকট অনুতপ্ত হয়, দল তাদের বিষয়ে চিন্তা করবে। তবে অবশ্যই দল বিরুধী সকল অপকর্ম থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং দলের নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যুগ্ন আহবায়ক আব্দুল কাদের ভূইয়া বলেন, গত ২০ তারিখে দলের সম্মানীত সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ দলের উর্ধতন কর্মকর্তাগন যে তিন সদস্যের আংশিক কমিটি দিয়ে ছিলেন, তার ধারাবাহিকতায় এই ১১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি। তবে দলের প্রয়োজনে আগামীতে সদস্য সংখ্য বাড়ানো হতে পরে। দলের প্রতি বা শাখা কমিটির প্রতি কোন দিক নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে আব্দুল কাদের ভূইয়া বলেন, আগামীতে পূর্নাঙ্গ আয়বায়ক কমিটি বসে দলের আগামী করনীয় সম্পর্কে দিক নির্দেশনা তৈরি করবে। তবে অবশ্যই লেবানন বিএনপিকে ঢেলে সাজানো হবে বলেও তিনি যোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদ্য বিদায় নেয়া সভাপতি নজরুল ইসলাম মজুমদার, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব সহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।