সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ ( পাঠুলী) গ্রামের মো. আব্দুল্লাহ (৫৬) আর নেই। ১৩ নভেম্বর শুক্রবার বেলা ১:৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
আজ (১৩ নভেম্বর) এশার নামাজের পর রাত আটটায় জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মো. আব্দুল্লাহ লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি একজন পরোপকারী ও স্বজ্জন হিসাবে পরিচিত ছিলেন। জলঢুপ কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি স্বক্রিয়ভাবে জড়িত থেকে সমাজসেবা করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অনেক আত্নিয়-স্বজন রেখে গেছেন। । বড় ছেলে মো. ইব্রাহিম তার বাবা মো. আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরকালীন শান্তি কামনা করেছে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল