যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিত্ব,কমিউনিটির সুপরিচিত মুখ আলমগীর চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তিনি ১৭ নভেম্বর বুধবার করোনায় আক্রান্ত হয়ে ম্যানচেস্টারের উইদিনশো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
১৮ নভেম্বর বৃহস্পতিবার ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে (1A Eileen Grve, Rusholme, Manchester M14 5WE) বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ম্যানচেষ্টারের মুসলিম গোরস্থানে (সাউদার্ন সিমেটারী) দাফন করা হবে।
আলমগীর চৌধুরী সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে ম্যানচেস্টারে সুপরিচিত ব্যক্তিত্ব। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ,পরোপকারী ও স্বজ্জন হিসাবে পরিচিতি ছিলেন। তার মৃত্যুতে ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে।
আলমগীর চৌধুরীর দেশের বাড়ি সিলেটের মোগলাবাজার (তুরখলায় )। আলমগীর চৌধুরী ম্যানচেষ্টারের সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত ছিলেন । তিনি ম্যানচেস্টারের স্ট্যাটফোর্ডে বাস করতেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে এবং অসংখ্য স্বজন- শুভানুধ্যায়ী রেখে গেছেন।
৫২বাংলার শোক প্রকাশ:
যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিত্ব,কমিউনিটির সুপরিচিত মুখ আলমগীর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৫২বাংলা পরিবার। শোক বার্তায় মরহুমের পরকালীন শান্তি ও পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?