ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশে গুম, খুনে জড়িতদের দ্রুত বিচারে দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ এএম

বাংলাদেশে গুম, খুনে জড়িতদের দ্রুত বিচারে দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ
মানবাধিকার সংগঠন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে এর উদ্যোগে গত কাল পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, গুম, ছাত্র গনহত্যা ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে রায়হান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর কালচারাল সেক্রেটারী মো সামছুদোহা মনজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার সাইফুদ্দীন খালেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ,মানবাধিকার সংগঠক এম সফুর রহমান পরাভেজ,নিরাপদ বাংলাদেশ চাই লন্ডনের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী মাফুজ আহমদ চৌধুরী, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী আহমদ আলী,মানবাধিকার সংগঠক জামিল ভূঁইয়া, ছাত্র নেতা মোহাম্মাদ আমিন উদ্দিন, মানবাধিকার কর্মী তাজুল ইসলাম। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ৫ই আগষ্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু দূর্ভাগ্যের বিষয় যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে,যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, গণ-অভ্যুত্থানের ৬ মাস পর এসে সেই গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আশা হয়নি।এভাবে যদি বাংলাদেশ গুম,খুন, গণহত্যার বিচার না করেন খুনীরা সুযোগ পেলে আবার রক্তের হোলি খেলায় মেতে উঠবে। আজকের সমাবেশে থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সাহেবের কাছে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও ব্রিটিশ বাংলাদেশীদের দাবী হচ্ছে, আওয়ামী ফ‍্যাসিবাদী আমলের ১৬ বছরে যে গুম, খুন, গনহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার আহবান জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজ কর্মী মোহাম্মদ আলী, মাহিন আহমদ, আবির আহমেদ, জাহেদুল চৌধুরী,আবুল কালাম আজাদ,মাওলান নিজাম উদ্দিন,মোহাম্মদ মাহিম আহমেদ,আরিফ আহমেদ, জাহেদ আহমেদ, এবাদুর রহমান, শাহিন আহমেদ সহ আরো অনেক।