প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। এক শোক বার্তায় তিনি বলেন, প্রবীণ সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক, স্বাধীনতা পরবর্তী এমসি কলেজ ছাত্র সংসদের আমি ভিপি থাকাকালীন সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা, একজন আদর্শ মানুষ আমার দীর্ঘদিনের বন্ধু আজিজ আহমেদ সেলিম আর নেই । ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরম করুনাময় আল্লাহ আজিজ আহমদ সেলিম কে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবারকে ধৈর্য্য ধারণের শক্তি দান করুন। আমিন।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?