ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

পূর্ব লন্ডনের প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব নূরুজ্জামান আর নেই

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১১:৩৩ পিএম

পূর্ব লন্ডনের প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব নূরুজ্জামান আর নেই
পূর্ব লন্ডনের প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব নূরুজ্জামান আর নেই। বৃহস্পতিবার ২১ জানুয়ারী সন্ধ্যায় রয়েল লন্ডন হাসপাতালে  তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিছুদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় তিনি কোভিড-১৯ আক্রান্ত হোন। মরহুম আলহাজ্ব নূরুজ্জামান দীর্ঘদিন থেকে পূর্ব লন্ডনের পারফেক্ট ষ্ট্রিট এ পরিবার নিয়ে বসবাস করছিলেন। সদা হাস্যজ্জ্বল,  পরোপকারী ও স্বজ্জন হিসাবে স্থানীয় কমিউনিটিতে তিনি সুপরিচিত ছিলেন। বিভিন্ন  সামাজিক ও সেবামূলক কাজে তাঁকে সব সময় কমিউনিটির মানুষ পাশে পেয়েছে। আলহাজ্ব নূরুজ্জামান এর দেশের বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ( খলাগ্রাম)। তাঁর বাবার নাম মরহুম হাফিজ আব্দুর রকিব। তিনি যুক্তরাজ্যবাসী কবি ও সংগঠক ইকবাল হোসেন বুলবুল ও সাবেক ছাত্রনেতা, কমিউনিটি সংগঠক আনোয়ার আহমদ এর বড় চাচা ও  এমাদ হোসেন এবং আশরাফ হোসেন এর পিতা। আলহাজ্ব নূরুজ্জামান এর মৃত্যুতে  ভাজিজা কবি ও সংগঠক ইকবাল হোসেন বুলবুল সকলের কাছে তাঁর পরকালীন শান্তির জন্য  দোয়া কামনা করেছেন। আগামী রবিবার ২৪ জানুয়ারী  দুপুর ১২টায় ইস্ট লন্ডন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তবে সরকারের কোভিড স্বাস্থ্য বিধি অনুসরণ করে, সীমিত সংখ্যক আত্নীয় স্বজন জানাজায় অংশ নিতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে  বলেও  তিনি ৫২বাংলাকে জানিয়েছেন।