বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট -১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড.একে আব্দুল মোমেন লন্ডন পৌঁঁছেছেন।রাশিয়া থেকে তিনি সরাসরি লন্ডন হিথ্রো বিমানবন্দরে আসেন।
মঙ্গলবার লন্ডন স্থানীয় সময় রাত ৯ টার কিছু পরে স্বপরিবারে তিনি এখানে আসেন।এ সময় হিথ্রো বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম,যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।এছাড়া এসময় পররাষ্ট্র মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান জালাবাদ প্রবাসি কল্যান পরিষদরে চেয়ারম্যান আশিকুর রহমান , ভাইস চেয়ার কাউন্সিলার ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসার, এডভোকেট নিলমনি বাবু, ইন্জিনিয়ার জেইন মিয়া প্রমূখ।
এর আগে মন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসেন।গত ৩০ এপ্রিল মস্কোতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সঙ্গে বৈঠকের তিন সপ্তাহের মাথায় তিনি এ বৈঠক করেন । বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রোহিঙ্গা ইস্যু, জ্বালানি খাতে সহযোগিতা ও বাণিজ্য অগ্রাধিকার সুবিধা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রী এ কে মোমেন লন্ডনে অবস্থান করবেন।লন্ডনে তাঁর সাংগঠনিক নির্ধারিত কোন সভা না থাকলেও সময় বের করতে পারলে তিনি বাাঙ্গালি কমিউনিটির নেতৃস্থানীয় মানুষের সাথে মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?