ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার

নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান

জাতীয় সংবিধান দিবস ২০২৩’ উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশনলন্ডন আয়োজিত “Bangladesh High Commission’s Commitment to the Constitution: Service to the Diaspora” শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান জানান। তিনি বলেন, এজন্য ব্রিটিশ-বাংলাদেশিরা লন্ডন মিশনের বঙ্গবন্ধু লাইব্রেরি ব্যবহার করতে পারেন যেখানে এবিষয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক গ্রন্থ রয়েছে।

৪ নবেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে হাইকমিশনার বলেন, এর ফলে ৭২-এর সংবিধান সম্পর্কে ভবিষ্যত প্রজন্ম আরো বেশি করে জানতে পারবে।

তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাত্র ১১ মাসের মধ্যে জাতির পিতা বাংলাদেশের সংবিধান উপহার দেন যা তাঁর চারটি মৌলিক আদর্শের ভিত্তিতে প্রণীত। এই সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম।”

হাইকমিশনার আরো বলেন, “জনগণের কল্যাণ ও সেবা সুনিশ্চিত করা সংবিধানের অন্যতম বিধান যার আলোকে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় লন্ডন মিশন সুশীল সেবক হিসেবে প্রবাসি ব্রিটিশ-বাংলাদেশিদের কন্স্যুলার ও কল্যাণমূলক সেবাসহ সবধরনের প্রয়োজনীয় সেবা প্রদানে সব সময় নিবেদিত রয়েছে।” এপ্রেক্ষিতে তিনি বিগত পাঁচ বছরে লন্ডন মিশনে সেবার মান আরো উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন জানান যে গত বছর লন্ডন মিশন থেকে ৭৫ হাজার কন্স্যুলার সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে এনভিআর ছিলো ৫৪ হাজার। তিনি আরো উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১১ অক্টোবর লন্ডন মিশনে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। খুব শীঘ্রই জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমও চালু করার প্রক্রিয়া চলছে। 

মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি আলোচক ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস সুলতান। 

সুলতান মাহমুদ শরীফ বাংলাদেশে ও বিদেশে একটি চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নসুদৃঢ় গণতন্ত্র ও শান্তি ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে এই ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিরোধে ব্রিটিশ-বাংলাদেশিদের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

দেওয়ান গাউস সুলতান ১৯৭২-এর সংবিধান প্রণয়নের পটভূমি এবং এই সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার ভিত্তিই হচ্ছে ১৯৭২-এর সংবিধান যা সুরক্ষা করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য ও দায়িত্ব।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হ। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।