যুক্তরাজ্যে আগামী কয়েকদিন তীব্র ঠান্ডা আবহাওয়া অতিবাহিত হবে। তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের মতো কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা হতে ১৭ জানুয়ারী সকাল ৯টা পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন এলাকায় ও বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর ঠান্ডা এবং দীর্ঘায়িত কুয়াশার ঝুঁকি রয়েছে।
সরকার আবহাওয়া খারাপ থাকার সম্ভবনায় সতর্ক সংকেত -দুই জারি করেছে এবং আগামী উইকএন্ডে যে সব মানুষ বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সেই সব পরিবারের প্রতি লক্ষ্য রাখার আহবান জানিয়েছে। মেট অফিস এর তথ্য উদ্ধৃতি দিয়ে ইন্ডিপেন্ট জানিয়েছে- যদি ব্যাপক আকারে কুয়াশা ও বরফ পড়ে তাহলে বিপর্যস্ত শহরে সতর্ক সংকেত-৪ জারি হতে পারে।
বয়স্ক ও যাদের স্বাস্হ্যগত সমস্যা রয়েছে তাদেরকে ঘরের ভিতরে ১৮ ডিগ্রি তাপমাত্রার উপরে রাখার কথা বলা হয়েছে এবং যাদের পুরো ঘর গরম করতে হিমশিম পেতে হয় তাদেরকে দিনের বেলায় শুধু বসার ঘর গরম করে এবং রাতে বেলায় ঘুমাতে যাবার আগে শোবার ঘর গরম করে নিতে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ইউকে হেল্থ এন্ড সিকিউরিটি এজেন্সী বলেছে, শরীরে একটি ভারি কাপড় পরার চেয়ে ঠান্ডা আটকানোর জন্য সাথে কয়েকটি পাতলা কাপড় পরা উত্তম। এই সময় বেশি করে গরম পানীয় পান করা এবং গরম খাবার শরীর গরম রাখতে কার্যকর।
বিবিসি আবহাওয়ার সংবাদে জানা যায়, আজ( বুধবার) ভোর হতে বিকাল পর্যন্ত মধ্য ও দক্ষিন ইংল্যান্ডে কুয়াশায় আছন্ন থাকার কারণে হলুদ সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?