ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

জিএসসির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৬ এএম

জিএসসির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এক ভার্চুয়াল সভা ২৭ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরু খানের পরিচালনায় ভার্চুয়াল আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জিএসসির জয়েন্ট সেক্রেটারী তৌফিক আলী মিনার। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও বাংলা হাউজিং এসোসিয়েশনের সিও বশির উদ্দিন। এছাড়াও আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, সাবেক চেয়ারপার্সন ও চ্যারিটি কো অর্ডিনেটর মো. মনছব আলী, সহ সভাপতি সর্বজনাব মির্জা আসহাব বেগ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী ফজলুল করীম চৌধুরী , ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের ও আহসানুজ্জামান আরিফ, রিলিজিয়াস সেক্রেটারী এম এ গনী, ইন্টারন্যাশনাল এফেয়ার সেক্রেটারী জসিম উদ্দিন, সাবেক ওমেনস এন্ড কালচারাল সেক্রেটারী ডা: জাকি রেজোয়ানা আনোয়ার, মেম্বারশীপ সেক্রেটারী এম এ গফুর, এডুকেশন সেক্রেটারী মনজুর রেজা চৌধুরী, ওমেন সেক্রেটারী জোতস্না ইসলাম, কালচারাল সেক্রেটারী হেলেন ইসলাম, এসিস্টেন্ট ওরগানাইজেশন সেক্রেটারী কাইয়ুম খান ফয়ছল, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফী সুহেল আহমদ, স্পোর্টস সেক্রেটারী আব্দুল মালিক কুটি, ইয়ুথ সেক্রেটারী মুহিব উদ্দিন চৌধুরী, এন ইসি মেম্বারদের মধ্যে ড. রোয়াব উদ্দিন, জাহাংগির খান, সৈয়দ আতাউর রহমান ও আব্দুর রজ্জাক প্রমুখ । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জিএসসির এডমিন রুহুল আমিন । সভায় সদস্যদের মধ্যে মেম্বারশীপ কার্ড বিতরণ নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং কোভিড-১৯ এর কারণে কার্ড বিতরণে বিলম্বিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির বিশেষ টিমের তত্ববধানে সংস্লিষ্ট রিজিওনের সাথে আলাপ করে যত দ্রুত সম্ভব বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় । ট্রেজারার সালেহ আহমদ সংগঠনের ফাইনান্স রিপোর্ট পেশ করেন এবং রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা করা হয় । সম্প্রতি গ্রেটার সিলেট কাউন্সিল এর উদ্যোগে কমিউনিটিতে করোনা ভাইরাসের বিস্তার ও এ বিষয়ে করণীয় শীর্ষক চার মাস ব্যাপী একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। জেনারেল সেক্রেটারী খসরু খানের পরিচালনায় সম্প্রতি এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রেখে করোনা ভাইরাস এর বিস্তার ও এ বিষয়ে করণীয় সম্পর্কে সতর্কতামূলক পরামর্শ প্রদান করায় মা ও শিশু বিশেষজ্ঞ এবং জনপ্রিয় সংবাদ পাঠিকা ডা: জাকি রেজোয়ানা আনোয়ারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এছাড়াও সভায় বিশেষ অতিথি বাংলা হাউজিং এসোসিয়েশনের সিও বশির উদ্দিন কোভিড ১৯ প্রজেক্টের উপর বিশদ আলোচনা করেন । জিএসসি এবং ইউকে বাংলা টিভি যৌথ উদ্যোগে সিলেটের রায়হান হত্যা ও এমসি কলেজে গণধর্ষণ ঘটনার বিচারের দাবিতে ৯ দিনের বিশেষ ভার্চুয়াল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানানো হয় । সভায় বিশেষ অতিথি ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ রায়হান হত্যা ও এমসি কলেজে ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে নিজ উদ্যোগে হাই কোর্টে রিট আবেদন করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের উপর বিশদ আলোচনা করেন । জিএসসি নেতৃবৃন্দ তার এই বিশেষ উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন এবং সংগঠনের পক্ষ থেকে তাকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় । এছাড়াও কোভিড ১৯ এ যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা অসুস্থ সকলের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । সভায় দোয়া পরিচালনা করেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান ।