গোলাপগঞ্জে পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৫ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) বিভিন্ন সময় উপজেলার পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির । অভাযানকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, উপজেলার বাঘা ইউনিয়নের গৌড়া বাড়ি এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় আছদ আলীর পুত্র নানু মিয়াকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, সোনাপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এফ রহমান মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, প্রকাশ্যে ধুমপান করায় একজনকে ১শ টাকা, মাস্ক পরিধান না করায় একজনকে ২ শ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ৫৫ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়।
এধরনের অভিযান অব্যহত থাকবে বলে ও তিনি জানান ।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল