গোলাপগঞ্জে( সিলেট) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ঘোষগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোহন লাল দাস প্রয়াত মুন্না লাল দাসের পুত্র। তারা দীর্ঘদিন ধরে পৌর এলাকার কদমতলীস্থ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘোষগাঁও গ্রামে মোহন লালা দাস তাদের একটি নির্মাণাধীন বাসায় গেলে সেখানে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানাযায়।
এদিকে টগবগে তরুন যুবকের হঠাৎ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্ব মহলে শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে শোক প্রকাশ করছেন।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল