নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় তিনটি অভিযানে ভারতীয় চাউল, চিনি ও এ্যাংকর বুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব পণ্যের বাজার প্রায় মূল্য ৮ লক্ষ ৯২ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
লিখিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৫ মার্চ দুপুরে উপজেলার সীমান্ত কলমাকান্দার খারনৈ ইউনিয়নে বিজিবি'র কচুগড়া বিওপি’র (বর্ডার অভজারবেশন পোষ্ট) আওতায় সীমান্ত কচুগড়া এলাকায় ৩০০ গজ দেশের অভ্যন্তরে এক অভিযানে ভারতীয় তিন হাজার ৯০০ কেজি চাউল ও ৩৫০ কেজি চিনি জব্দ করেছে।
এছাড়াও গত ৩ মার্চ একই বিওপি’র আওতায় আরও দুটি অভিযানে সীমান্ত পিলার ১১৮০/৪-এস হতে ৩০০ গজ দেশের অভ্যন্তর পাতলাবন এলাকা এবং ১১৭৯/১১-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে বেনবেড়া নামক স্থান হতে ১৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় এ্যাংকর বুট উদ্ধার হয়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং এসকল জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল