ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

কলমাকান্দায় সরকারি জায়গা দখলদারদের কাছ থেকে উদ্ধার

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ০৪:৪১ এএম

কলমাকান্দায় সরকারি জায়গা দখলদারদের কাছ থেকে উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দায় ডাকবাংলা মোড় এলাকায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলার দখলে থাকা এগারোটি ও মো. সিদ্দিক মেকানিজর দখলে থাকা দশটি দোকান ঘর ভেঙে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের নেতৃত্বে সর্বস্তরের লোকজন মিলে ওই সরকারি জায়গা উদ্ধার করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার ডাকবাংলা মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে শেখ গোলাম মৌলা ও সিদ্দিক ম্যাকানিজ দীর্ঘদিন ধরে দোকান ঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এটি জনগুরুত্বপূর্ণ মোড়। কলমাকান্দা সরকারি কলেজ, বিশরপাশা বাজার, পাঁচগাঁও বাজারসহ সীমান্তবর্তী এলাকার প্রায় কয়েক হাজার লোকজন ওই মোড় দিয়ে প্রতিদিন চলাচল করে থাকেন। তাছাড়া প্রতিদিন চলাচল করে ছোট বড় অসংখ্য যানবাহন। দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ সরকারি জায়গাটি দখল করে রাখায় রাস্তাটিতে সবসময়ই যানজট লেগেই থাকে। উপজেলার ঘোষপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু স্থানীয় সাংবাদিকদের বলেন, ওই জনগুরুত্বপূর্ণ সরকারি জায়গাটি চেয়ারম্যান ও সিদ্দিক মেকার দীর্ঘদিন ধরে দখল করে রাখায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের নেতৃত্বে সর্বস্তরের লোকজন সরকারি জায়গাটি উদ্ধার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। মো. সিদ্দিক মিয়া (মেকানিজ) স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার দখলে সরকারি যতটুকু জায়গা ছিল স্থানীয় এমপি ও এলাকার লোকজনের কথায় তা ছেড়ে দিয়েছি। এবিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান গোলাম মৌলার সঙ্গে যোগাযোগ করলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ওই জায়গাটি তার রেকর্ডের জায়গা, অহেতুক রাজনৈতিক লোকজন তার জায়গায় থাকা এগারোটি দোকান ঘর ভেঙে দিয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য মানু মজুমদার স্থানীয় সাংবাদিকদের বলেন , শেখ গোলাম মৌলা চেয়ারম্যান থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে সরকারি ওই জায়গায় দোকান ঘর নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। জনগুরুত্বপূর্ণ ওই জয়গাটি উদ্ধার করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। তাই জনসাধারণকে সঙ্গে নিয়ে সরকারি জায়গাটি উদ্ধার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লালমিয়াসহ শতাধিক লোকজন।