ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

করোনা মোকাবেলায় আইডিয়া দিয়ে জিতে নিন ২০ হাজার দিরহাম

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০ পিএম

করোনা মোকাবেলায় আইডিয়া দিয়ে জিতে নিন ২০ হাজার দিরহাম
বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় বিভিন্ন উন্নত রাষ্ট্র সমূহকে ও পেছনে ফেলে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছে | এবার আরও একধাপ এগিয়ে গেলো আমিরাতের শারজাহ পুলিশ । সম্প্রতি শারজাহ পুলিশের ইনোভেশন ল্যাব চালু করার সময় এই ভিন্ন ধর্মী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করার জন্য একটা ঘোষণা আসে | ঘোষণাটি হলো , "আপনার কাছে কি এমন কোনও ধারণা বা প্রকল্প রয়েছে যা শারজাহ কোভিড -১৯ চ্যালেঞ্জকে মোকাবেলা করতে সহায়তা করতে পারে? যদি এরকম ধারণা থাকে, তবে আপনার এই নতুন আইডিয়াটা শারজাহ পুলিশকে প্রেরণ করুন এবং নতুন 'ওপেন ইনোভেশন' পুরস্কার জয়ের সুযোগ নিন ''। পুলিশের ইনোভেশন ল্যাব চালু করার সময় ঘোষিত পুরষ্কারটি সকল বয়সের এবং সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত। director of Strategy and Performance Development Department কর্নেল তারিক আল মিডফা বলেন ,এটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যা হলো নতুন আইডিয়া এবং প্রজেক্ট (প্রকল্প) । রেজিস্ট্রেশন ২০ মার্চ পর্যন্ত খোলা থাকবে এবং শারজাহ পুলিশের সামাজিক মিডিয়াতে সেজন্য একটি লিঙ্ক সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীরা স্বতন্ত্রভাবে বা চার কিংবা তারও বেশী সদস্যেরা একটি দল হিসেবে অংশগ্রহণ করতে পারবেন । ধারণাগুলি কোভিড প্রতিরোধ, পুনরুদ্ধার, টিকা এবং অন্যান্য ভাইরাসজনিত বিষয় সম্পর্কে সৃজনশীল ধারণা বা একটি উদ্ভাবনী মডেল হতে হবে, যা মহামারীবিরোধী লড়াইয়ের জন্য সরকারের প্রচেষ্টা সমর্থন করছে। বিজয়ীরা ২০হাজার দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার পেতে পারেন।