ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০১:১২ এএম

উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত
উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার লন্ডনের সল্যান্ডার গার্ডেন্স মুসলিম কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম  পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ক্বারী মহবুবুর রহমান চৌধুরী । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব ও উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে’র সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, উলামা পরিষদ বিয়ানীবাজার এর সহ-সভাপতি হাফিজ নাজিম উদ্দিন ও কোষাধ্যক্ষ ক্বারী ইউনুস আহমদ, ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল ইসলাম, বায়তুল ইসলাহ একাডেমির প্রিন্সিপাল মুফতি আব্দুল ওয়াদুদ লতিফী, মুহিউল ইসলাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল , নুরুল ইসলাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে এন্ড আয়ারল্যান্ড এর সহ-সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সিলেট আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা গোলাম আম্বিয়া ও মাওলানা হবিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন নিউক্রস জামে মসজিদের সভাপতি জনাব সেলিম রহমান, ব্রিকলেন জামে মসজিদের সহ-সভাপতি সৈয়দ মর্তুজা আলী, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকের অর্থ সম্পাদক প্রফেসর মিসবাহ উদ্দিন কামাল, ব্রিকলেন জামে মসজিদের যুগ্ন-সাধারণ সম্পাদক  মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা নবীজির জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান কারন আমরা সর্ব কালের সর্ব শ্রেষ্ট নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি। কিন্তু তাঁর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাঁকে ভালোবাসা, অনুসরণ করা ও তাঁর দেখানো পথে জীবন অতিবাহিত করা। মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণ প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। মিলাদ শরীফ পাঠান্তে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শিরনি বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।