ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ইকরা বাংলা টিভির উদ্যোগে লন্ডনে সাওতুল কোরআনের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

ইকরা বাংলা টিভির উদ্যোগে লন্ডনে সাওতুল কোরআনের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত
ইকরা বাংলা টিভির উদ্যোগে লন্ডনের রয়েল রিজেন্সি হলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআন এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠান সম্পন্ন। গত ১৫ ডিসেম্বর রবিবার বৃটেনের বিভিন্ন শহর থেকে দলে দলে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানরা যোগদান করেন। বিকেল ৪ টা থেকে নিয়ে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে আল কোরআনকে নিয়ে ছিল চমৎকার আয়োজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুর রহমান ছাবিদ। সাউতুল কুরআন ২০২৪- এ  প্রথম স্থান অর্জন করে তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিন হাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট। রয়েল রিজেন্সি হল লন্ডনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে দুই হাজার পাউন্ড পেয়েছেন ইসা হক, আর ৩য় স্থান অর্জন করে এক হাজার পাউন্ড পেয়েছেন ইলিয়াস হামিদ সুলতান। এছাড়াও প্রত্যেক ফাইনাল প্রতিযোগিকে তিনশত পাউন্ড ও একটি করে ট্রফি তার সাথে সার্টিফিকেট প্রদান করা হয়। ইক্বরা বাংলা টিভির উদ্যোগে আন্তর্জাতিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বিভিন্ন দেশের প্রায় ১৫০ প্রতিযোগি অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ জন প্রতিযোগি ফাইনালে পৌঁছেন। ইক্বরা বাংলা টিভির পরিচালক ও সাওতুল কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক শায়খ ক্বারী হুজাইফার সার্বিক তত্ত্বাবধানে বেলা ৪ টায় শুরু হয় ফাইনাল প্রতিযোগিতার এ অনুষ্ঠান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মুফতী শাহ হামজা ।সহযোগী ছিলেন মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হন উপস্থিত হাজারো শ্রোতাবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বৃটেনের বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী ও শায়খ মাওলানা মুফতী আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হুসাইন খান,মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান,লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ক্বারী মাওলানা আনিসুল হক, ক্বারী মাওলানা মুদ্দিসসির আনোয়ার, মাওলানা ছাইদ আলী,মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কামরুল হাসান,মাওলানা ছালেহ আহমদ, মাওলানা শেখ মনোয়ার,মাওলানা দেলোয়ার হোসাইন,মাওলানা নাজমুল হাসান প্রমুখ৷ সাউতুল কুরআনের প্রতিযোগিতায় ইকরা বাংলা টিভির ১০ বৎসর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। ১০ বৎসর পূর্তি উপলক্ষে উপস্থিত সম্মানিত অতিথিগণ তাদের মূল্যবান অনুভূতি প্রকাশ করেন এবং এর পাশাপাশি ইকরা বাংলা টিভি এর গত ১০ বছরের কমিউনিটির কল্যাণে পরিচালিত বিভিন্ন অনুষ্ঠান ও বিশ্বব্যাপী কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত ব্রিটেনের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে। এর মাধ্যমে লাখো শ্রোতা বিভিন্ন দেশ থেকে আল কোরআন কনফারেন্সে সংযুক্ত ছিলেন। আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসীম রাশিদ আহমদের দোয়ার মাধ্যমে আল কোরআন কনফারেন্সের সমাপ্তি ঘটে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুফতি আব্দুল মুনতাকীম,মাওলানা ফয়েজ আহমদ,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মুফতি সালেহ আহমদ,মাওলানা আব্দুল বাসীত ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।