ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০৩:৫৪ এএম

আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের ঈদে মিলাদুন্নবী উদযাপন
পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। রাহমাতুল্লিল আলামকন বিশ্বনবীর পথ প্রদর্শন করে চলতে পারলেই পৃথিবীতে অবশ্যই শান্তি বিরাজমান থাকবে। গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবিরে, আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপনকালে আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন । আবির ভেজিটেবল মার্কেটের বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট কে বি এন চত্বরে অনুষ্ঠিত এই ঈদে মিলাদুন্নবী মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলফিকার ওসমান। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সমন্বয় ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যের উপর বিশদ বর্ণনা করে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শফিউল আজম চৌধুরী। সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি ইফতেখার হোসেন, উপদেষ্টা আব্দুর রশিদ, উপদেষ্টা খায়ের আহমেদ, কমিউনিটি নেতা মাজাহারুল্লা মিয়া, বাংলাদেশ স্পোর্টস ক্লাব দুবাইয়ের প্রেসিডেন্ট হাবিবুর রহমান, টেক্সটাইল ব্যবসায়ী জাকির হোসেন, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, মোস্তফা কামাল ,শিমুল মোস্তফা, ব্যবসায়ী জসীমউদ্দীন, মঞ্জুরুল আলম, এম এনাম হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমীরা অংশগ্রহণ করেন ।